বন্দুকভাঙ্গায় চাঁদা না পেয়ে বিদ্যালয় উন্নয়নের কাজ বন্ধ করে দিয়েছে জেএসএস সন্তু গ্রুপ
জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে রাঙামাটির বন্দুকভাঙ্গা ইউনিয়নের কুড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের কাজ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের আওতায় উক্ত বিদ্যালয়ে একটি উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলমান রয়েছে। উক্ত কাজ থেকে দাবিকৃত চাঁদা না পাওয়ায় আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) ভোর সাড়ে ৪টার সময় দীপ্ত চাকমা, পোঙা চাকমা (ফরেন) ও নব জ্যোতি চাকমার নেতৃত্বে সন্তু গ্রুপের ১৫-২০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী কুড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে চলমান উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেয়। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সন্তু গ্রুপের সন্ত্রাসীরা এখনো ওই এলাকায় অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে, বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেওয়ার ঘটনায় এলাকার মুরুব্বী ও সাধারণ জনগণ সন্তু গ্রুপের প্রতি ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।
৩৪
জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে রাঙামাটির বন্দুকভাঙ্গা ইউনিয়নের কুড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের কাজ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের আওতায় উক্ত বিদ্যালয়ে একটি উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলমান রয়েছে। উক্ত কাজ থেকে দাবিকৃত চাঁদা না পাওয়ায় আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) ভোর সাড়ে ৪টার সময় দীপ্ত চাকমা, পোঙা চাকমা (ফরেন) ও নব জ্যোতি চাকমার নেতৃত্বে সন্তু গ্রুপের ১৫-২০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী কুড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে চলমান উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেয়।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সন্তু গ্রুপের সন্ত্রাসীরা এখনো ওই এলাকায় অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে, বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেওয়ার ঘটনায় এলাকার মুরুব্বী ও সাধারণ জনগণ সন্তু গ্রুপের প্রতি ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।