প্রতিবন্ধী ব্যক্তির চিকিৎসার জমানো ৪ লাখ ৫০ হাজার টাকা চুরির অভিযোগ
রাঙামাটির লংগদু উপজেলার বামে আটারকছড়া (বৈত্তা কার্বারী পাড়া) এলাকায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তির চিকিৎসার জন্য জমানো ৪ লাখ ৫০ হাজার টাকা চুরি করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বপন বিকাশ চাকমা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগকারী পক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত স্বপন বিকাশ চাকমা বামে আটারকছড়া (বৈত্তা কার্বারী পাড়া) গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম শান্তি বিকাশ চাকমা। চুরির শিকার টুক চান চাকমা (৫০), পিতা—পেলে চাকমা। তাঁর বাড়ি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভিতর রেত কাবা এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতায় ভুগছেন বলে তাঁর স্বজনরা জানিয়েছেন। স্বজনদের দাবি, টুক চান চাকমা কয়েক বছর ধরে বিভিন্ন হাট-বাজারে ভিক্ষা করে এবং মানুষের কাছ থেকে পাওয়া সহযোগিতার অর্থ জমিয়ে আসছিলেন। চিকিৎসার জন্য তিনি গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ লংগদুর বামে আটারকছড়া বৈত্তা কার্বারী পাড়ায় এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। অভিযোগ অনুযায়ী, ওইদিন সকাল আনুমানিক ৮টার দিকে তাঁর জমানো ৪ লাখ ৫০ হাজার টাকা নিয়ে স্বপন বিকাশ চাকমা পালিয়ে যান। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করতে এলাকা ঘেরাও করেন। তবে ততক্ষণে তিনি পালিয়ে যেতে সক্ষম হন বলে স্থানীয়দের দাবি। এ ঘটনায় অভিযুক্ত স্বপন বিকাশ চাকমাকে শনাক্ত ও আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা। কেউ স্বপন বিকাশ চাকমার অবস্থান বা সন্ধান সম্পর্কে তথ্য পেয়ে থাকলে ০১৮৫৮১২১১৪৫ নম্বরে পরান্টু চাকমার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
৪০
রাঙামাটির লংগদু উপজেলার বামে আটারকছড়া (বৈত্তা কার্বারী পাড়া) এলাকায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তির চিকিৎসার জন্য জমানো ৪ লাখ ৫০ হাজার টাকা চুরি করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বপন বিকাশ চাকমা নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগকারী পক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত স্বপন বিকাশ চাকমা বামে আটারকছড়া (বৈত্তা কার্বারী পাড়া) গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম শান্তি বিকাশ চাকমা।
চুরির শিকার টুক চান চাকমা (৫০), পিতা—পেলে চাকমা। তাঁর বাড়ি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভিতর রেত কাবা এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতায় ভুগছেন বলে তাঁর স্বজনরা জানিয়েছেন।
স্বজনদের দাবি, টুক চান চাকমা কয়েক বছর ধরে বিভিন্ন হাট-বাজারে ভিক্ষা করে এবং মানুষের কাছ থেকে পাওয়া সহযোগিতার অর্থ জমিয়ে আসছিলেন। চিকিৎসার জন্য তিনি গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ লংগদুর বামে আটারকছড়া বৈত্তা কার্বারী পাড়ায় এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন।
অভিযোগ অনুযায়ী, ওইদিন সকাল আনুমানিক ৮টার দিকে তাঁর জমানো ৪ লাখ ৫০ হাজার টাকা নিয়ে স্বপন বিকাশ চাকমা পালিয়ে যান। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করতে এলাকা ঘেরাও করেন। তবে ততক্ষণে তিনি পালিয়ে যেতে সক্ষম হন বলে স্থানীয়দের দাবি।
এ ঘটনায় অভিযুক্ত স্বপন বিকাশ চাকমাকে শনাক্ত ও আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা।
কেউ স্বপন বিকাশ চাকমার অবস্থান বা সন্ধান সম্পর্কে তথ্য পেয়ে থাকলে ০১৮৫৮১২১১৪৫ নম্বরে পরান্টু চাকমার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।