ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

বিশ্বকাপের বিশ্বরেকর্ড আবারও দখলে নিল ব্রাজিল

অনলাইন ডেস্ক
জুন ২০, ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

৫১

হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা দলের আসনটা আবার ফিরে পেল ব্রাজিল। এই জয়ে জার্মানিকে টপকে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

২০২৬ বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলের গোলসংখ্যা ছিল ২৩৭টি, জার্মানির ২৩২ গোলের চেয়ে পাঁচটি বেশি। তবে গ্রুপ ‘সি’-এর প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর জার্মানি তাদের টপকে যায়। কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের গোলসংখ্যা ২৩৯-এ নিয়ে যায় তারা।

আজ হাইতির বিপক্ষে জয় দিয়ে আবার শীর্ষস্থান ফিরে পেল ব্রাজিল। ফিলাডেলফিয়ায় মাতেউস কুনিয়ার জোড়া গোল আর ভিনি জুনিয়রের আরেকটি গোলে স্বস্তির এক জয় পায় তারা।

এই তিন গোলে বিশ্বকাপে ব্রাজিলের মোট গোলসংখ্যা দাঁড়াল ২৪১টিতে। এতে জার্মানির চেয়ে দুই গোলে এগিয়ে গিয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এলো তারা।

এই জয়ে গোল ব্যবধানে গ্রুপ ‘সি’-তেও শীর্ষে উঠে এসেছে কার্লো আনচেলত্তির দল, পেছনে ফেলেছে মরক্কোকে। আগামী ২৪ জুন মায়ামিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। অন্যদিকে পরের ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে খেলবে জার্মানি।

বিশ্বকাপের ইতিহাসে এখনো পর্যন্ত দুই শতাধিক গোল করা দল কেবল ব্রাজিল ও জার্মানিই। তালিকায় তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার গোলসংখ্যা অনেক পেছনে, ১৫২টি।

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দলগুলো হলো— ব্রাজিল ২৪১ গোল, জার্মানি ২৩৯ গোল, আর্জেন্টিনা ১৫২ গোল, ফ্রান্স ১৩৬ গোল এবং ইতালি ১২৮ গোল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।