ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট: নানিয়াচরের শিক্ষিকা শতাব্দী চাকমার মৃত্যু

স্টাফ রিপোর্টার
জুন ২০, ২০২৬ ১১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

৪২০

রাঙ্গামাটি, ২০ জুন ২০২৬: রাঙ্গামাটিতে বৈদ্যুতিক শকে গুরুতর আহত হয়ে শতাব্দী চাকমা (৫০) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকালে তাকে গুরুতর আহত অবস্থায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত শতাব্দী চাকমা নানিয়াচর উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি রাঙ্গামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা। তাঁর পিতা মৃত রবীচন্দ্র চাকমা এবং মাতা মৃত লক্ষীদেবী চাকমা।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসা থেকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হন শতাব্দী চাকমা। পথে নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করার সময় রাস্তার পাশে একটি জাম গাছ থেকে জাম পাড়ার চেষ্টা করেন।

এ সময় কাঁচা বাঁশ ব্যবহার করে জাম পাড়তে গিয়ে অসাবধানতাবশত বাঁশটি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর বৈদ্যুতিক শকের শিকার হন। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সকাল ৯টার দিকে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।