ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

ঢাকায় বজ্রপাতে একসঙ্গে ৩ কৃষকের মৃত্যু

অনলাইন ডেস্ক
জুন ২১, ২০২৬ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

৩৮

ঢাকার সাভারের বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায় সবজি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়েছে। আজ রোববার (২১ জুন ২০২৬) বিকেল ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে কুটি ব্যাপারী (৭০)-এর পরিচয় জানা গেলেও অপর দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির সময় মাঠে সবজি তোলার কাজ করছিলেন তারা। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বনগাঁ ইউনিয়ন পরিষদের সদস্য কামরুন্নাহার জানান, কুটি ব্যাপারী দুই কৃষককে সঙ্গে নিয়ে ক্ষেতে কাজ করছিলেন। বিকেলের বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে তিনজনই প্রাণ হারান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।