ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লক্ষীছড়িতে এইচএসসি প্রথম বর্ষের এক ছাত্রী নিখোঁজ

স্টাফ রিপোর্টার
জুলাই ২৬, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

১৮৮

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার দক্ষিণ শুকনাছড়ি গ্রামের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী রেটি চাকমা নিখোঁজ হয়েছেন। তিনি অনিল চাকমা ও চিত্রংলতা চাকমার মেয়ে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, গত বুধবার সকালে রেটি চাকমা বাড়ি থেকে লক্ষীছড়িতে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বের হন। বের হওয়ার আগে তিনি তার বড় ভাইকে জানান যে উপবৃত্তির টাকা তোলার জন্য তার ২ হাজার টাকা প্রয়োজন। এরপর তিনি লক্ষীছড়ির উদ্দেশ্যে রওনা দেন।

পরদিন থেকে রেটি চাকমার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।

রেটি চাকমার সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তার চাচার মোবাইল নম্বর ০১৬৩০-১০০৩৭৫-এ দ্রুত যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, নিখোঁজ ছাত্রীকে দ্রুত খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি বেশি বেশি শেয়ার করার আহ্বান জানিয়েছেন তার স্বজনরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।