ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রামগড়ে নানা সচেতনতামূলক কর্মসূচিতে ‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস’ পালিত

অনলাইন ডেস্ক
জুলাই ২৮, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

৩৩

খাগড়াছড়ির রামগড়ে সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত হয়েছে।

‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন কমিটি’র উদ্যোগে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে প্রচারপত্র বিতরণ, সচেতনতামূলক মাইকিং ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

সকাল ১০টায় রামগড় উপজেলা সদরের ভাস্কর্য চত্বর থেকে পরিচ্ছন্নতার মধ্য দিয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় যুবসমাজ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রচার কার্যক্রমটি উপজেলার প্রধান প্রধান সড়ক ও রামগড় বাজার পর্যন্ত চালানো হয়। পরে মহামুনি পাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়।

মাইকিং করে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। মাইকিংয়ে বলা হয়— “প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধে এগিয়ে আসুন, ঝিরি-ঝরনায় বিষ দিয়ে মাছ মারা বন্ধ করুন, বনজ সম্পদ রক্ষায় এগিয়ে আসুন এবং মুনাফালোভী কাঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার হোন, উন্নয়নের নামে পাহাড় ধ্বংস বন্ধ করুন, প্রাকৃতিক বিপর্যয় রোধে বেশি বেশি গাছ লাগান, পর্যটন স্থাপনার নামে বনজ সম্পদ ধ্বংস বন্ধ করুন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সর্বাত্মক ভূমিকা রাখুন, রাবার ও সেগুনসহ পরিবেশের জন্য ক্ষতিকর একক প্রজাতির গাছ রোপণ থেকে বিরত থাকুন, বন্য প্রাণী শিকার বন্ধ করুন, যত্রতত্র গাছ কাটা বন্ধ করুন এবং ঝিরি-ছড়া থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করুন।”

দিবসটি উপলক্ষে রামগড় বাজার সংলগ্ন মহামুনি পাড়ার বৌদ্ধ বিহার ও এর আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ করেন এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।