ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে ‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে’ শিক্ষার্থীদের পরিচ্ছন্ন অভিযান

স্টাফ রিপোর্টার
জুলাই ২৮, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

৩৬

“আসুন! প্রকৃতি রক্ষা করি, সুস্থ ও নিরাপদ থাকি” এই শ্লোগাানে প্রকৃতি, পরিবেশ ও বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে পরিচ্ছন্ন অভিযান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ১০টায় “পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ ফোরাম, খাগড়াছড়ি’ এর ব্যানারে শিক্ষার্থীরা খবংপোজ্জে দশবল বৌদ্ধ বিহার এলাকা থেকে র‌্যালি সহকারে স্বনির্ভর বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এরপর তারা স্বনির্ভর বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

কর্মসূচিতে খাগড়াছড়ি সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এর আগে দিবসটি উপলক্ষে গতকাল (২৭ জুলাই) বিকালে শিক্ষার্থীরা খাগড়াছড়ি এলাকায় প্রকৃতি-পরিবেশ সুরক্ষায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং প্লাস্টিক-পলিথিন বর্জ্য যেখানে সেখানে না‌ ফেলার জন্য বাঁশের তৈরি ডাস্টবিন (ঝুড়ি) বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।