ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রামগড়ে আরেক পাহাড়িকে মারধর করেছে সেটলার বাঙালিরা

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৭:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

৯১

রামগড়ে আরেক পাহাড়িকে মারধর করেছে সেটলার বাঙালিরা

‎খাগড়াছড়ির রামগড়ে এক পাহাড়িকে অপহরণের পর আরেকজনকে বেদম মারধর করেছে সেটলার বাঙালিরা।

‎আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) এ বিকালের দিকে ঘটনাটি ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

‎মারধরের শিকার ব্যক্তির নাম- হিমেল চাকমা ওরফে দিন মোহন (৫৫), পিতা- নির্মল চাকমা, গ্রাম- নাঙ্গেল পাড়া, রামগড়, খাগড়াছড়ি।

‎তিনি নাঙ্গেল পাড়া ধর্মচিত্তি অরণ্য বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

‎জানা যায়, হিমেল চাকমা কয়েকদিন ধরে অসুস্থতা বোধ করায় আজ (১৪ ফেব্রুয়ারি) সকালে ঔষধ আনতে রামগড় বাজারে গিয়েছিলেন। ঔষধ কিনে বাড়ি ফেরার পথে লালছড়ি গ্রামের সীমান্তে পামওয়েল বাগান নামক স্থানে পৌঁছলে সেটলার বাঙালিরা তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং বেদম মারধর করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়।

‎পরে জ্ঞান ফেরার পর বিকাল আনুমানিক ৩টার সময় তিনি কোন রকমে বাড়িতে চলে আসেন। সেটলাররা তার পরিহিত শার্ট, প্যান্ট খুলে দিয়ে উলঙ্গ করে এবং তার সকল জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে তিনি জানান।

‎তার কাছে থাকা জিনিসপত্রের বিবরণ দিয়ে তিনি অভিযোগ করেছেন, ‘সেটলাররা তার কাছ থেকে নগদ ২ হাজার টাকা, বাটন মোবাইল ১টি (মোবাইলে বিকাশ নম্বরে ১,৫০০ টাকা ছিল), জাতীয় পরিচয় পত্র, বিহারের সিল মোহর, বিহারের চেক বই (রূপালি ব্যাংকের), ঔষধ, পরনের প্যান্ট, শার্ট, জুতা (চামড়া)সহ সবকিছু নিয়ে গেছে।’

‎তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পরিবারের সূত্রে জানা গেছে।

‎ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।

‎উল্লেখ্য, এর আগে আজ দুপুরে লালছড়ি এলাকা থেকে সেটলাররা সুইবাঅং মারমা (৪৭) নামে এক পাহাড়িকে অপহরণ করার পর মারধর শেষে বিজিবির হাতে তুলে দেয়। বর্তমানে তাকে রামগড় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশ, বিজিবি ও সেনা সদস্যরা হাসপাতালের ভিতর কাউকে ঢুকতে দিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।