কমলছড়িতে ভূমি বেদখলের হামলা ও বিমল ত্রিপুরা হত্যার ঘটনায় চার সংগঠনের নিন্দা
কমলছড়িতে ভূমি বেদখলের হামলা ও বিমল ত্রিপুরা হত্যার ঘটনায় চার সংগঠনের নিন্দা খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় ভূমি বেদখলের উদ্দেশ্যে পাহাড়িদের ওপর সেটলারদের হামলা এবং বিমল ত্রিপুরা হত্যার ঘটনায় পার্বত্য চট্টগ্রামে সক্রিয় চারটি গণতান্ত্রিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আজ শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে গণতান্ত্রিক যুব ফোরাম, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন এই নিন্দা জানায়। বিবৃতিতে সংগঠনগুলোর নেতৃবৃন্দ ড. ইউনুসকে ‘সেটলারবান্ধব’ আখ্যা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেন। নেতৃবৃন্দ বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের ওপর হামলা, হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা বেড়েছে। এ ক্ষেত্রে পার্বত্য মন্ত্রণালয় ও আঞ্চলিক পরিষদের নিষ্ক্রিয়তা হতাশাজনক। বিবৃতিতে জানানো হয়, গত ১৪ জানুয়ারি কমলছড়িতে আমবাগান পরিষ্কারের সময় সেটলারদের হামলায় থৈহ্লাঅং মারমা, বিমল ত্রিপুরা ও মিলন চাকমা গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিমল ত্রিপুরার মৃত্যু হয়। সংগঠনগুলো ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সতর্ক করে বলে, সংসদ নির্বাচনকে অজুহাত করে পাহাড়িদের জমি বেদখলের যে কোনো অপচেষ্টা তারা প্রতিহত করবে।
১০৬
কমলছড়িতে ভূমি বেদখলের হামলা ও বিমল ত্রিপুরা হত্যার ঘটনায় চার সংগঠনের নিন্দা
খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় ভূমি বেদখলের উদ্দেশ্যে পাহাড়িদের ওপর সেটলারদের হামলা এবং বিমল ত্রিপুরা হত্যার ঘটনায় পার্বত্য চট্টগ্রামে সক্রিয় চারটি গণতান্ত্রিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
আজ শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে গণতান্ত্রিক যুব ফোরাম, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন এই নিন্দা জানায়। বিবৃতিতে সংগঠনগুলোর নেতৃবৃন্দ ড. ইউনুসকে ‘সেটলারবান্ধব’ আখ্যা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেন।
নেতৃবৃন্দ বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের ওপর হামলা, হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা বেড়েছে। এ ক্ষেত্রে পার্বত্য মন্ত্রণালয় ও আঞ্চলিক পরিষদের নিষ্ক্রিয়তা হতাশাজনক।
বিবৃতিতে জানানো হয়, গত ১৪ জানুয়ারি কমলছড়িতে আমবাগান পরিষ্কারের সময় সেটলারদের হামলায় থৈহ্লাঅং মারমা, বিমল ত্রিপুরা ও মিলন চাকমা গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিমল ত্রিপুরার মৃত্যু হয়।
সংগঠনগুলো ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সতর্ক করে বলে, সংসদ নির্বাচনকে অজুহাত করে পাহাড়িদের জমি বেদখলের যে কোনো অপচেষ্টা তারা প্রতিহত করবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।