ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ইরানের সঙ্গে সমঝোতা না হলে কঠিন পথে হাঁটবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ১২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

১১০

ইরানের সঙ্গে সমঝোতা না হলে কঠিন পথে হাঁটবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

‎মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে সমঝোতা না হলে কঠিন পথে হাঁটবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইসরাইলের টেলিভিশন চ্যানেল ১২কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

‎ট্রাম্প বলেন, ‘হয় আমরা একটি চুক্তি করব, নতুবা আমাদের গতবারের মতো খুব কঠিন কিছু করতে হবে।’ আগামী সপ্তাহে দ্বিতীয় দফার আলোচনার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

‎এর আগে ট্রাম্প বলেছিলেন, ‘এবারের আলোচনা খুবই ভিন্ন। ইরান খুব মরিয়াভাবে একটি চুক্তি করতে চায়।’

‎তবে তেহরান বলে আসছে, তারা কেবল তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবে, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ত্যাগ করবে না।

‎ইরানের পারমাণবিক কর্মসূচি ও সাম্প্রতিক বিক্ষোভ দমনের ঘটনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চলার মধ্যেই ট্রাম্প মধ্যপ্রাচ্যে দ্বিতীয় আরেকটি বিমানবাহী রণতরি পাঠানোর বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছে অ্যাক্সিওস ও চ্যানেল ১২। অ্যাক্সিওসকে ট্রাম্প বলেন, ‘আমাদের একটি নৌবহর সেখানে যাচ্ছে, আরেকটি পাঠানো হতে পারে’।

‎গত শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, তিনি আশা করছেন শিগগিরই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আবার শুরু হবে। একই সঙ্গে তিনি তেহরানের ‘রেড লাইন’ বা আপসহীন অবস্থানগুলো পুনর্ব্যক্ত করেন এবং যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার বিরুদ্ধে সতর্কবার্তা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।