ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গামাটিতে পাহাড়ি নারীকে শ্লীলতাহানির অভিযোগে আটক সেটেলার বাঙালি যুবক

অনলাইন ডেস্ক
জুন ১০, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

৬৭

রাঙ্গামাটিতে এক পাহাড়ি নারীকে শ্লীলতাহানির অভিযোগে আনিসুর রহমান নামে এক সেটেলার বাঙালি যুবককে আটক করেছে উপস্থিত জনতা। তিনি রাঙ্গামাটি জেলার রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. রিয়াদ উদ্দিন বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, আনিসুর রহমান এক পাহাড়ি নারীর সঙ্গে অশোভন আচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে ওই নারীর স্বামীর গায়েও হাত তোলেন। এছাড়া ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তির সঙ্গেও খারাপ আচরণ করেন।

পরবর্তীতে উপস্থিত জনতা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তিনি অভিযোগ অস্বীকার করেন। তবে এক পর্যায়ে নিজের কর্মকাণ্ডের কথা স্বীকার করেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে অভিযুক্তকে উপস্থিত জনতার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে দেখা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।