ঢাকাশুক্রবার , ১২ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন

স্টাফ রিপোর্টার
জুন ১২, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

৪৪

মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিভ্রাটের কবলে পড়েছে। শুক্রবার (১২ জুন২০২৬) সন্ধ্যা থেকেই ফেসবুকে ঢুকতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা। ডাউন ডিটেক্টরসহ একাধিক ওয়েবসাইটে এই বিভ্রাটের তথ্য উঠে এসেছে।

ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, তারা তাদের ফেসবুক আইডিতে লগ-ইন করতে পারছেন না। আবার অ্যাপ বা ওয়েবসাইট রিলোড হতে দেরি হওয়া এবং নিউজফিড আপডেট না হওয়ার মতো সমস্যার কথা জানিয়েছেন।

ফেসবুকের এই সাময়িক জটিলতার বিষয়ে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। কেনো এই সমস্যা হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। তবে সাময়িক এই বিভ্রাটের ফলে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।