আগামীকাল ১২ জুন কল্পনা চাকমা অপহরণের ৩০তম বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পোষ্টারিং করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) মাটিরাঙ্গার বিভিন্ন জায়গায় এই পোস্টারিং করা হয়।
হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)-এর প্রচার ও প্রকাশনা বিভাগ কর্তৃক প্রকাশিত পোস্টারটিতে কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস গংদের সাজা প্রদান, নয়তো গণ আদালতে সোপর্দ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, আগামীকাল ১২ জুন ২০২৬ পার্বত্য চট্টগ্রামের নারী নেত্রী কল্পনা চাকমা অপহরণের ৩০ বছর পূর্ণ হবে। ১৯৯৬ সালের ১২ জুন তৎকালীন কজইছড়ি আর্মি ক্যাম্পের কমান্ডার লে. ফেরদৌসের নেতৃত্বে বাঘাইছড়ির নিউ লাল্যাঘানা গ্রামের নিজ বাড়ি থেকে তিনি অপহরণ ও গুমের শিকার হয়েছিলেন, যার খোঁজ আজও মিলেনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


