ত্রিশালে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মসজিদের ইমাম আটক
ময়মনসিংহের ত্রিশালে পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে মাওলানা শাহিনুর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। শনিবার (২০ জুন) বেলা আড়াইটার দিকে ঘটনাটি ঘটে উপজেলার সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের একটি মসজিদে। আটক ব্যক্তি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার মোজাম্মেল হোসেনের ছেলে ও মসজিদের ইমাম। মেয়েটির বাবা কাজের সুবাদে ওই এলাকার একটি ভাড়া বাসায় সপরিবার থাকতেন। মেয়েটিকে ইমাম শাহিনুর ওই মসজিদে তিন মাস ধরে পড়াচ্ছিলেন। মেয়েটির মা পড়া শেষ হওয়ার নির্ধারিত সময়েও ছুটি না হওয়ায় মেয়েকে আনতে গিয়ে মসজিদের ভেতরে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসীকে ডাকেন। এলাকাবাসী এসে ইমামকে মারধর করে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাঁকে থানা হেফাজতে নিয়ে যায়। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, ঘটনার খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগী শিশুর বাবার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি ধর্ষণ মামলা করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ সার্ভিস সেন্টারে পাঠানো হয়েছে।
৪৭
ময়মনসিংহের ত্রিশালে পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে মাওলানা শাহিনুর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী।
শনিবার (২০ জুন) বেলা আড়াইটার দিকে ঘটনাটি ঘটে উপজেলার সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের একটি মসজিদে। আটক ব্যক্তি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার মোজাম্মেল হোসেনের ছেলে ও মসজিদের ইমাম।
মেয়েটির বাবা কাজের সুবাদে ওই এলাকার একটি ভাড়া বাসায় সপরিবার থাকতেন। মেয়েটিকে ইমাম শাহিনুর ওই মসজিদে তিন মাস ধরে পড়াচ্ছিলেন। মেয়েটির মা পড়া শেষ হওয়ার নির্ধারিত সময়েও ছুটি না হওয়ায় মেয়েকে আনতে গিয়ে মসজিদের ভেতরে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসীকে ডাকেন।
এলাকাবাসী এসে ইমামকে মারধর করে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাঁকে থানা হেফাজতে নিয়ে যায়।
এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, ঘটনার খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগী শিশুর বাবার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি ধর্ষণ মামলা করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ সার্ভিস সেন্টারে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।