ফিফা বিশ্বকাপ ২০২৬–এর গ্রুপ পর্ব শেষ হওয়ার আগে এখনো পর্যন্ত শেষ ৩২ নিশ্চিত করেছে তিনটি দল। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর পর এবার নকআউট পর্বের টিকিট কেটেছে জার্মানিও। গ্রুপ ‘ই’-তে আইভরিকোস্টের বিপক্ষে নাটকীয় ২-১ গোলের জয় তুলে নিয়ে নকআউট নিশ্চিত করেছে জার্মানরা। প্রথম দুই ম্যাচেই জয় পাওয়ায় তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ছয়ে, যা তাদের পরের রাউন্ডে জায়গা নিশ্চিত করার জন্য যথেষ্ট। এর আগে গ্রুপ ‘এ’ থেকে নকআউট নিশ্চিত করেছিল মেক্সিকো। একইভাবে গ্রুপ ‘ডি’ থেকে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্রও। দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে। বিশ্বকাপের নতুন ৪৮ দলের আসরে গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি নকআউট পর্বে উঠবে। ১২টি গ্রুপ থেকে মোট ২৪টি দল সরাসরি শেষ ৩২-এ জায়গা পাবে। এছাড়া ছয় গ্রুপের মধ্যে সেরা আটটি তৃতীয় স্থানে থাকা দলও নকআউট পর্বে খেলার সুযোগ পাবে। আগামী ২৭ জুন শেষ হবে গ্রুপ পর্বের লড়াই। এরপর ২৯ জুন থেকে শুরু হবে শেষ ৩২-এর ম্যাচগুলো। এখন পর্যন্ত নকআউট নিশ্চিত করা দল গ্রুপ ‘এ’: মেক্সিকো গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র গ্রুপ ‘ই’: জার্মানি
৪১
ফিফা বিশ্বকাপ ২০২৬–এর গ্রুপ পর্ব শেষ হওয়ার আগে এখনো পর্যন্ত শেষ ৩২ নিশ্চিত করেছে তিনটি দল। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর পর এবার নকআউট পর্বের টিকিট কেটেছে জার্মানিও।
গ্রুপ ‘ই’-তে আইভরিকোস্টের বিপক্ষে নাটকীয় ২-১ গোলের জয় তুলে নিয়ে নকআউট নিশ্চিত করেছে জার্মানরা। প্রথম দুই ম্যাচেই জয় পাওয়ায় তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ছয়ে, যা তাদের পরের রাউন্ডে জায়গা নিশ্চিত করার জন্য যথেষ্ট।
এর আগে গ্রুপ ‘এ’ থেকে নকআউট নিশ্চিত করেছিল মেক্সিকো। একইভাবে গ্রুপ ‘ডি’ থেকে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্রও। দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে।
বিশ্বকাপের নতুন ৪৮ দলের আসরে গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি নকআউট পর্বে উঠবে। ১২টি গ্রুপ থেকে মোট ২৪টি দল সরাসরি শেষ ৩২-এ জায়গা পাবে। এছাড়া ছয় গ্রুপের মধ্যে সেরা আটটি তৃতীয় স্থানে থাকা দলও নকআউট পর্বে খেলার সুযোগ পাবে।
আগামী ২৭ জুন শেষ হবে গ্রুপ পর্বের লড়াই। এরপর ২৯ জুন থেকে শুরু হবে শেষ ৩২-এর ম্যাচগুলো।
এখন পর্যন্ত নকআউট নিশ্চিত করা দল
গ্রুপ ‘এ’: মেক্সিকো
গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘ই’: জার্মানি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।