ঢাকামঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গুইমারা বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেনাবাহিনীর অবস্থানের অভিযোগ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

স্টাফ রিপোর্ট
আগস্ট ৪, ২০২৬ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

৮৮

খাগড়াছড়ির গুইমারা উপজেলার ২ নম্বর হাফছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান টিলা এলাকায় অবস্থিত বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেনাবাহিনীর অবস্থান নিয়ে বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, চেয়ারম্যান টিলা এলাকায় সেনাবাহিনীর উপস্থিতির কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (৩ আগস্ট ২০২৬) দুপুর ২টার সময় নাইক্যাপাড়া ক্যাম্প থেকে প্রায় ১৫–২০ জন সেনাসদস্য পায়ে হেঁটে চেয়ারম্যান টিলা এলাকায় প্রবেশ করেন। পরে তারা বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নেন বলে স্থানীয়রা জানান। তাদের সঙ্গে প্রয়োজনীয় মালামালও ছিল বলে কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, যা দেখে স্থানীয়দের ধারণা, তারা কিছু সময়ের জন্য সেখানে অবস্থান করতে পারেন।

এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, সেনাবাহিনীর উপস্থিতির কারণে তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে বলে তারা দাবি করেন। তারা বলেন, কতদিন সেনাবাহিনী সেখানে অবস্থান করবে, সে বিষয়ে স্থানীয়দের কাছে কোনো তথ্য নেই। এ অনিশ্চয়তার কারণেও এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে তাদের ভাষ্য।

স্থানীয়দের আরও দাবি, বিদ্যালয় প্রাঙ্গণে সেনাবাহিনীর অবস্থানের কারণে শিক্ষা কার্যক্রম ও আশপাশের পরিবেশ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয় সূত্রের দাবি অনুযায়ী, সেনাসদস্যরা বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়েই রয়েছে বলে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।