ঢাকামঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যালয়ের পাশে তাঁবু খাটিয়ে সেনা অবস্থান: বর্মাছড়িতে ক্ষোভ ও উদ্বেগ

অনলাইন ডেস্ক
আগস্ট ৪, ২০২৬ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

৭৪

খাগড়াছড়ির লক্ষীছড়ি ও রাঙামাটির কাউখালী উপজেলা সীমান্তবর্তী বর্মাছড়ি বাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তাঁবু খাটিয়ে অবস্থান নিয়েছে একদল সেনা সদস্য।

আজ মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) দুপুরে লক্ষীছড়ি সেনা জোনের অধীন খিরাম আর্মি ক্যাম্প থেকে ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আমির-এর নেতৃত্বে ১৮ জনের একদল সেনা সদস্য বমাছড়ি বাজারে আসে। পরে তারা বাজারের পাশে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের স্থানে তাঁবু খাটিয়ে অবস্থান নেয়।

সেনাদের কোন অপারেশনের পরিকল্পনা রয়েছে কিনা তা জানা যায়নি। তবে তাদের সেখানে অবস্থানের কারণে এলাকার জনগণের মধ্যে চাপা ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

সেনারা বিদ্যালয়ের পাশে অবস্থান করলে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।