ঢাকামঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কাপ্তাইয়ের ওয়াগ্গায় খেলতে গিয়ে গলায় গামছা পেঁ-চি-য়ে শিশুর মর্মান্তিক মৃ-ত্যু

অনলাইন ডেস্ক
আগস্ট ৪, ২০২৬ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

৩৬

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত গলায় গামছা পেঁচিয়ে আদশ্রী তনচংগ্যা (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের পাগলি উপরপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত আদশ্রী তনচংগ্যা ওই এলাকার তপন বিকাশ তনচংগ্যার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আদশ্রীর বাবা-মা উভয়েই জুম চাষের কাজে পাহাড়ে ছিলেন। এ সময় শিশুটি নিজ বাড়িতে একা খেলাধুলা করছিল। খেলতে খেলতে অসাবধানতাবশত তার গলায় একটি গামছা পেঁচিয়ে যায়। এতে সে শ্বাসরুদ্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

একপর্যায়ে আদশ্রীর বড় বোন তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন। পরে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।