ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নোয়াপাড়া-আজাছড়ায় সন্তু লারমা সশস্ত্র সন্ত্রাসী এলোপাতাড়ি গুলিতে ৭ বছরের শিশু গুরুতর আহত

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

১০৩

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মাচালঙ নোয়াপাড়া এলাকায় জেএসএস সন্তু সশস্ত্র সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে কস্মিতা ত্রিপুরা (৭) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। আজ ২৯ সেপ্টেম্বর (২০২৬) মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে।

​আহত শিশু কস্মিতা ত্রিপুরা ১নং মন্দির ছড়া এলাকার বাসিন্দা উলেন্দ্র ত্রিপুরা ও মণিকা ত্রিপুরা দম্পতির কন্যা।

​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আজ সকালে মাচালঙ, নোয়াপাড়া ও আজাছড়ার মধ্যবর্তী স্থানে কোনো ধরনের উসকানি ছাড়াই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু) সশস্ত্র সদস্যরা অবস্থান নিয়ে হঠাৎ গুলিবর্ষণ শুরু করে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে প্রায় ১২০০ থেকে ১৫০০ রাউন্ড গুলি ছোঁড়া হয়। এ সময় একটি গুলি এসে কস্মিতার শরীরে লাগলে সে রক্তাত্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়।

​এ ঘটনায় স্থানীয়দের একাংশ অভিযোগ তুলেছেন যে, সেপ্টেম্বর মাসের শুরু থেকেই (১ থেকে ২৭ সেপ্টেম্বর) সেনাবাহিনী পাহারায় উক্ত এলাকায় সশস্ত্র সদস্যদের আনাগোনা ও যাতায়াত বৃদ্ধি পেয়েছিল। সেই সাথে বিপুল পরিমাণ গোলাবারুদ সেনাবাহিনীর থেকে সরবরাহের বিষয়েও স্থানীয় পর্যায়ে নানান গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

​হঠাৎ এই গুলিবর্ষণের ঘটনায় মাচালঙ ও পার্শ্ববর্তী গ্রামগুলোতে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। সাধারণ গ্রামবাসীরা শিশুদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং ঘটনার দ্রুত নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।