শহীদ আখ্র, আথুইপ্রু ও থৈইচিং-এর স্মরণে মাটিরাঙ্গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ
খাগড়াছড়ির গুইমারায় গত বছর ২৮ সেপ্টেম্বর সেনা-সেটলার হামলায় নিহত তিন শহীদ আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মরণে ‘শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ’র আহ্বানে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টার সময়ে মাটিরাঙ্গা উপজেলার রেংখুং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিল পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, অমরকৃষ্ণ পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাইরুং পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা কালো ব্যাজ ধারণের মাধ্যমে শহীদদের স্মরণ ও শোক প্রকাশ করেন। উল্লেখ্য, আগামীকাল ২৮ সেপ্টেম্বর গুইমারা রামেসু বাজারে সেনা-সেটলার হামলা ও হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হবে। এ উপলক্ষে শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদের পক্ষ থেকে গতকাল এক ভিডিও বার্তায় ২৭ সেপ্টেম্বর কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন এবং ২৮ সেপ্টেম্বর প্রদীপ প্রজ্বলনসহ বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।
৩২
খাগড়াছড়ির গুইমারায় গত বছর ২৮ সেপ্টেম্বর সেনা-সেটলার হামলায় নিহত তিন শহীদ আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মরণে ‘শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ’র আহ্বানে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টার সময়ে মাটিরাঙ্গা উপজেলার রেংখুং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিল পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, অমরকৃষ্ণ পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাইরুং পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা কালো ব্যাজ ধারণের মাধ্যমে শহীদদের স্মরণ ও শোক প্রকাশ করেন।
উল্লেখ্য, আগামীকাল ২৮ সেপ্টেম্বর গুইমারা রামেসু বাজারে সেনা-সেটলার হামলা ও হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হবে। এ উপলক্ষে শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদের পক্ষ থেকে গতকাল এক ভিডিও বার্তায় ২৭ সেপ্টেম্বর কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন এবং ২৮ সেপ্টেম্বর প্রদীপ প্রজ্বলনসহ বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।