গুইমারার তিন শহীদের স্মরণে রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ
খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামেসু বাজারে গতবছর সেনা-সেটলার হামলায় নিহত তিন শহীদ আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মরণে রাঙামাটির সদর উপাজেলার কুদুকছড়ি ও নান্যাচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকালে ‘শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ’-এর আহ্বানে রাঙামাটি সদর উপজেলার মাউরুম কলেজ, বড় মহাপূরম উচ্চ বিদ্যালয়, মাউরুম আইডিয়াল স্কুল, উত্তর ও দক্ষিণ কুদুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নান্যাচর উপজেলার ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয়, রামহরি পাড়া মহাপূরম উচ্চ বিদ্যালয়, মহাপূরম সরকারি উচ্চ বিদ্যালয়, চেঙ্গী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, তৈচাঙমা মূখ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে শহীদদের স্মরণ করেন। উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ির সিঙ্গিনালায় মারমা কিশোরীকে ধর্ষণের সুষ্ঠু বিচারের দাবিতে জুম্ম ছাত্র জনতার ডাকা সড়ক অবরোধ কর্মসূচি পালন করতে গিয়ে পাহাড়িদের ওপর সেনা-সেটলাররা হামলা, ব্যবসা প্রতিষ্ঠান-ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। এ সময় সেনাবাহিনীর নির্বিচার গুলিতে আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমা নিহত হন এবং আরো অনেকে গুরুতর আহত হন। আগামীকাল (২৮ সেপ্টেম্বর ২০২৬) এ ঘটনার এক বছর পূর্ণ হবে। এ উপলক্ষে গতকাল শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ-এর পক্ষ থেকে ২৭ ও ২৮ সেপ্টেম্বর দুই দিন কালো ব্যাজ ধারণ, প্রদীপ প্রজ্বলন ও প্রতিবাদী কর্মসূচি পালনের আহ্বান জানায়। এরই আলোকে আজকের কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়েছে।
৫৮
খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামেসু বাজারে গতবছর সেনা-সেটলার হামলায় নিহত তিন শহীদ আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মরণে রাঙামাটির সদর উপাজেলার কুদুকছড়ি ও নান্যাচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
আজ রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকালে ‘শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ’-এর আহ্বানে রাঙামাটি সদর উপজেলার মাউরুম কলেজ, বড় মহাপূরম উচ্চ বিদ্যালয়, মাউরুম আইডিয়াল স্কুল, উত্তর ও দক্ষিণ কুদুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নান্যাচর উপজেলার ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয়, রামহরি পাড়া মহাপূরম উচ্চ বিদ্যালয়, মহাপূরম সরকারি উচ্চ বিদ্যালয়, চেঙ্গী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, তৈচাঙমা মূখ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে শহীদদের স্মরণ করেন।
উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ির সিঙ্গিনালায় মারমা কিশোরীকে ধর্ষণের সুষ্ঠু বিচারের দাবিতে জুম্ম ছাত্র জনতার ডাকা সড়ক অবরোধ কর্মসূচি পালন করতে গিয়ে পাহাড়িদের ওপর সেনা-সেটলাররা হামলা, ব্যবসা প্রতিষ্ঠান-ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। এ সময় সেনাবাহিনীর নির্বিচার গুলিতে আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমা নিহত হন এবং আরো অনেকে গুরুতর আহত হন।
আগামীকাল (২৮ সেপ্টেম্বর ২০২৬) এ ঘটনার এক বছর পূর্ণ হবে। এ উপলক্ষে গতকাল শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ-এর পক্ষ থেকে ২৭ ও ২৮ সেপ্টেম্বর দুই দিন কালো ব্যাজ ধারণ, প্রদীপ প্রজ্বলন ও প্রতিবাদী কর্মসূচি পালনের আহ্বান জানায়। এরই আলোকে আজকের কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।