ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গুইমারার তিন শহীদ আখ্র, আথুইপ্রু ও থৈইচিং-এর স্মরণে খাগড়াছড়িতে কালো পতাকা উত্তোলন

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

৭১

গতবছর ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় মারমা কিশোরী ধর্ষণের বিচারের দাবিতে গুইমারার রামেসু বাজারে সড়ক অবরোধ কর্মসূচি পালন করতে গিয়ে সেনাবাহিনীর গুলিতে নিহত তিন শহীদ আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মরণে এবং হত্যাকাণ্ডের বিচার দাবিতে খাগড়াছড়ি সদরের বিভিন্ন স্থানে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ’র আহ্বানে আজ রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজার, ইউপিডিএফ অফিস, জুনান-রুবেল স্মৃতিফলক এলাকা, জেলা পরিষদ গেইট, নারাঙহিয়া, অনন্ত মাষ্টার পাড়া ক্লাব, খবংপুজ্যা বাজার, সিঙ্গিনালা, জামতলী, ধর্মপুর, পেরাছড়া স্কুল গেইট, গিরিফুল, ২ নম্বর গাছবান, কুকিছড়া, ছোটনালা, শিবমন্দিরসহ বিভিন্ন স্থানে কালো পতাকা উত্তোলন করা হয়।

উল্লেখ্য, আগামীকাল (২৮ সেপ্টেম্বর) গুইমারার রামেসু বাজারে সংঘটিত হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হবে। দিবসটি উপলক্ষে শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদের পক্ষ থেকে কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনসহ বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।