খাগড়াছড়ির গুইমারায় শহীদ আখ্র, আথুইপ্রু ও থৈইচিং-এর স্মরণে শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
‘শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ’র ঘোষিত কর্মসূচির সমর্থনে আজ রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) গুইমারা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে শহীদদের স্মরণ করেন।

উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর গুইমারার রামেসু বাজারে খাগড়াছড়িতে মারমা কিশোরী ধর্ষণের বিচারের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালনকালে সেনা-সেটলাররা হামলা চালায়। এ সময় সেনাবাহিনীর নির্বিচার গুলিতে আখ্র মারমা, আথুই প্রু মারমা ও থৈইচিং মারমা শহীদ হন। আগামাীকাল তাদের আত্মবলিদানের এক বছর পূর্ণ হবে। এ উপলক্ষে শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ এই কালো ব্যাজ ধারণ কর্মসুচি ঘোষণা করে এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে এই কর্মসূচি পালন করার আহ্বান জানায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


