খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অরণ্য কুটিরের দানবাক্স থেকে টাকা চুরির চেষ্টাকালে রাকেশ চাকমা (২৯) ওরফে কান্দারা নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। গত রোববার (২ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের ঘিলাতলী এলাকায় অবস্থিত রত্নাগিরি অরণ্য কুটিরে এই ঘটনা ঘটে। আটককৃত রাকেশ চাকমা লোগাং বাজার এলাকার পূর্ণ জীবন গ্রামের খুকুমণি চাকমার ছেলে। তিনি সাবেক লোগাং ইউপি চেয়ারম্যান ও জনসংহতি সমিতি (জেএসএস) নেতা প্রত্যুত্তর চাকমার ভাগ্নে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে রত্নাগিরি অরণ্য কুটিরের দানবাক্স ভেঙে টাকা চুরি করার সময় উপস্থিত লোকজনের নজরে আসেন রাকেশ। পরে স্থানীয় বাসিন্দারা তাকে হাতেনাতে ধরে ফেলেন। জানা গেছে, অভিযুক্ত রাকেশের বিরুদ্ধে অতীতেও নানা অপকর্মের অভিযোগ রয়েছে। ২০২২ সালে শান্তি চাকমার বসতঘর থেকে কয়েক লাখ টাকা চুরি এবং ধুদুকছড়ার স্থানীয় ব্যবসায়ী মঙ্গল চাকমা ও তাঁর শ্যালক বিগেন চাকমার একটি মোটর সাইকেল চুরির ঘটনার সাথেও তিনি সম্পৃক্ত ছিলেন। চুরির ঘটনার পর পরই স্থানীয় কারবারি, অরণ্য কুটির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং প্রধান ভদন্ত অজিত কীর্তির উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আটক যুবককে সাময়িকভাবে প্রধান ভান্তের জিম্মায় সোপর্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় সূত্র নিশ্চিত করেছে যে, অভিভাব ডেকে এনে অভিযুক্ত রাকেশকে তাঁদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে জানতে চাইলে পানছড়ি থানা সূত্রে জানানো হয়, অরণ্য কুটিরের দানবাক্স চুরির চেষ্টার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।
৩৮
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অরণ্য কুটিরের দানবাক্স থেকে টাকা চুরির চেষ্টাকালে রাকেশ চাকমা (২৯) ওরফে কান্দারা নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।
গত রোববার (২ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের ঘিলাতলী এলাকায় অবস্থিত রত্নাগিরি অরণ্য কুটিরে এই ঘটনা ঘটে।
আটককৃত রাকেশ চাকমা লোগাং বাজার এলাকার পূর্ণ জীবন গ্রামের খুকুমণি চাকমার ছেলে। তিনি সাবেক লোগাং ইউপি চেয়ারম্যান ও জনসংহতি সমিতি (জেএসএস) নেতা প্রত্যুত্তর চাকমার ভাগ্নে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে রত্নাগিরি অরণ্য কুটিরের দানবাক্স ভেঙে টাকা চুরি করার সময় উপস্থিত লোকজনের নজরে আসেন রাকেশ। পরে স্থানীয় বাসিন্দারা তাকে হাতেনাতে ধরে ফেলেন।
জানা গেছে, অভিযুক্ত রাকেশের বিরুদ্ধে অতীতেও নানা অপকর্মের অভিযোগ রয়েছে। ২০২২ সালে শান্তি চাকমার বসতঘর থেকে কয়েক লাখ টাকা চুরি এবং ধুদুকছড়ার স্থানীয় ব্যবসায়ী মঙ্গল চাকমা ও তাঁর শ্যালক বিগেন চাকমার একটি মোটর সাইকেল চুরির ঘটনার সাথেও তিনি সম্পৃক্ত ছিলেন।
চুরির ঘটনার পর পরই স্থানীয় কারবারি, অরণ্য কুটির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং প্রধান ভদন্ত অজিত কীর্তির উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আটক যুবককে সাময়িকভাবে প্রধান ভান্তের জিম্মায় সোপর্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় সূত্র নিশ্চিত করেছে যে, অভিভাব ডেকে এনে অভিযুক্ত রাকেশকে তাঁদের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে পানছড়ি থানা সূত্রে জানানো হয়, অরণ্য কুটিরের দানবাক্স চুরির চেষ্টার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।