ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রামগড়ে সেনাবাহিনীর তৎপরতা ও খালি বাড়িতে অবস্থান, আতঙ্কে গ্রামবাসী

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

৮৪

খাগড়াছড়ির রামগড় উপজেলার বড়বেলছড়ি পাড়ায় দীর্ঘ সময় ধরে সেনাবাহিনীর তৎপরতা, খালি বাড়ি ও জঙ্গলে সেনাসদস্যদের অবস্থানের ঘটনায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল আনুমানিক ২টা ৩০ মিনিটে বাটনাতলী সেনাক্যাম্প থেকে ১৫ জন সেনা সদস্যের একটি দল বড়বেলছড়ি পাড়ায় প্রবেশ করেন। এরপর তারা দীর্ঘ সময় ধরে এলাকায় তৎপরতা চালায়।

পরে রাত আনুমানিক ৮টার দিকে সেনাসদস্যরা দুটি দলে বিভক্ত হয়ে একটি দল স্থানীয় মো. আমজাদ’র একটি খালি বাড়িতে অবস্থান নেয়। অপর দলটি পাশের জঙ্গলে লুকিয়ে অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সেনাবাহিনীর এমন তৎপরতা ও অবস্থানের কারণে পাড়ার বাসিন্দারা উদ্বেগ ও আতঙ্কের কথা জানিয়েছেন। তাদের আশঙ্কা সেনারা এভাবে খালি বাড়ি ও জঙ্গলে অবস্থান করে হয়তো রাতের মধ্যে সাধারণ জনগণের ওপর নিপীড়ন-হয়রানি করতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।