খাগড়াছড়ির পানছড়ি সদর ইউনিয়নের বড়কোনা, গঙ্গারাম পাড়া, বড়মুড়ো ও রামচিং দেওয়ান পাড়া এলাকায় সন্তুগ্রুপের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বাড়ি প্রতি ১ কেজি চাল ও ২০০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উল্লিখিত এলাকাগুলোর বিভিন্ন বাড়ি থেকে নিয়মিতভাবে চাল ও নগদ অর্থ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি, ওই এলাকাগুলো থেকে নিয়মিত খাবারের অর্ডার দেওয়া হচ্ছে বলেও স্থানীয়দের দাবি। অর্ডার করা খাবারের মধ্যে ভাতের সঙ্গে মাংস থাকা বাধ্যতামূলক বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


