ত্রিপুরাছড়ায় জনগণের রান্না করে দেওয়া ভাত ফেলে দেওয়ার অভিযোগ সন্তু গ্রুপের বিরুদ্ধে
রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের ত্রিপুরাছড়ায় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের কাণ্ড দেখে এলাকার জনগণ হতবাক হয়েছেন। এ নিয়ে চলছে নানা আলোচনা, সমালোচনা। তারা কী কাণ্ড ঘটিয়েছেন চলুন দেখা যাক। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার (৩ অক্টোবর ২০২৬) সন্তু গ্রুপের একটি সশস্ত্র দল ত্রিপুরা ছড়া গ্রামে পরিবার প্রতি ২ কেজি চালের ভাত রান্না করে দেয়ার নির্দেশ দেয়। ওই গ্রামে রয়েছে ৪০ থেকে ৫০ পরিবারের বসবাস। প্রতি পরিবারে ২ কেজি করে ভাত রান্না করলে তাতে ৮০ থেকে ১০০ কেজি চালের ভাত হয়। কিন্তু সন্তু গ্রুপের সশস্ত্র দলটির সংখ্যা ছিল মাত্র ৪০-৪৫ জন। তাহলে তাদের পক্ষে কি ৮০-১০০ কেজি চালের ভাত খাওয়া সম্ভব? এরপর তারা যা করলো তা দেখে এলাকার জনগণ একেবারেই হতবাক হয়ে যান। তারা রান্না করা ভাত খেয়ে কুলিয়ে উঠতে না পেরে বাকী ভাতগুলো ঝিরিতে ফেলে দিয়ে নষ্ট করে দেয়। তাদের এমন কাণ্ডে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে। প্রশ্ন দেখা দিয়েছে, জেএসএস সন্তু গ্রুপের এটাই কি জনগণের জন্য কাজ করা? তারা যত জন ভাত খাবে তত জনের ভাতের অর্ডার না দিয়ে কেন এতগুলো ভাত নষ্ট করে দিলো? সাধারণ জনগণের কষ্টে উপার্জিত সম্পদ নষ্ট করে দেয়ার অর্থই বা কী? জনগণ এভাবে আর কতদিন হয়রানির শিকার হবে? এলাকার এক মুরুব্বী কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “সাধারণ মানুষের কষ্ট কী আর তারা বুঝে? অর্ডার করলেই ভাত খেতে পায় তাদের আর চিন্তা কিসের? সত্যিকার অর্থে জনগণের জন্য কাজ করলে তো এভাবে ভাত নষ্ট করে দেয়ার কথা না। তিনি জনগণের সাথে এমন প্রতারণা না করার জন্য সন্তু গ্রুপকে পরামর্শ দেন।
৩৪
রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের ত্রিপুরাছড়ায় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের কাণ্ড দেখে এলাকার জনগণ হতবাক হয়েছেন। এ নিয়ে চলছে নানা আলোচনা, সমালোচনা।
তারা কী কাণ্ড ঘটিয়েছেন চলুন দেখা যাক।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার (৩ অক্টোবর ২০২৬) সন্তু গ্রুপের একটি সশস্ত্র দল ত্রিপুরা ছড়া গ্রামে পরিবার প্রতি ২ কেজি চালের ভাত রান্না করে দেয়ার নির্দেশ দেয়। ওই গ্রামে রয়েছে ৪০ থেকে ৫০ পরিবারের বসবাস। প্রতি পরিবারে ২ কেজি করে ভাত রান্না করলে তাতে ৮০ থেকে ১০০ কেজি চালের ভাত হয়। কিন্তু সন্তু গ্রুপের সশস্ত্র দলটির সংখ্যা ছিল মাত্র ৪০-৪৫ জন। তাহলে তাদের পক্ষে কি ৮০-১০০ কেজি চালের ভাত খাওয়া সম্ভব?
এরপর তারা যা করলো তা দেখে এলাকার জনগণ একেবারেই হতবাক হয়ে যান। তারা রান্না করা ভাত খেয়ে কুলিয়ে উঠতে না পেরে বাকী ভাতগুলো ঝিরিতে ফেলে দিয়ে নষ্ট করে দেয়।
তাদের এমন কাণ্ডে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে। প্রশ্ন দেখা দিয়েছে, জেএসএস সন্তু গ্রুপের এটাই কি জনগণের জন্য কাজ করা? তারা যত জন ভাত খাবে তত জনের ভাতের অর্ডার না দিয়ে কেন এতগুলো ভাত নষ্ট করে দিলো? সাধারণ জনগণের কষ্টে উপার্জিত সম্পদ নষ্ট করে দেয়ার অর্থই বা কী? জনগণ এভাবে আর কতদিন হয়রানির শিকার হবে?
এলাকার এক মুরুব্বী কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “সাধারণ মানুষের কষ্ট কী আর তারা বুঝে? অর্ডার করলেই ভাত খেতে পায় তাদের আর চিন্তা কিসের? সত্যিকার অর্থে জনগণের জন্য কাজ করলে তো এভাবে ভাত নষ্ট করে দেয়ার কথা না।
তিনি জনগণের সাথে এমন প্রতারণা না করার জন্য সন্তু গ্রুপকে পরামর্শ দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।