ক্যান্সারে আক্রান্ত চিকন চান চাকমার জীবন বাঁচাতে জরুরি সহায়তার আবেদন
ক্যান্সারে আক্রান্ত চিকন চান চাকমার জীবন বাঁচাতে জরুরি সহায়তার আবেদন খাগড়াছড়ির পানছড়ি উপজেলার নাপিতাপাড়া গ্রামের বাসিন্দা চিকন চান চাকমা (৬০) দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, একসময় চিকন চান চাকমার পরিবার স্বচ্ছল থাকলেও দীর্ঘদিনের চিকিৎসা ব্যয়ের কারণে এখন তারা চরম আর্থিক সংকটে পড়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে জমিজমা ও সহায়-সম্পত্তি বিক্রি করে দিতে হয়েছে। বর্তমানে পরিবারের পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। রোগীর স্বজনরা জানান, তিনি এখন ঠিকমতো খাবার গ্রহণ করতে পারছেন না। ক্যান্সারের জটিলতায় মুখের অবস্থা ভয়াবহভাবে পচে যাচ্ছে। চিকিৎসকদের মতে, জীবন রক্ষায় দ্রুত উন্নত চিকিৎসা ও ধারাবাহিক চিকিৎসা সেবা প্রয়োজন, যার জন্য জরুরি ভিত্তিতে বিপুল অর্থের প্রয়োজন। এ অবস্থায় মানবিক সহায়তার জন্য এগিয়ে এসেছে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি। সংগঠনটির পক্ষ থেকে সমাজের সর্বস্তরের মানুষের কাছে আর্থিক সহায়তার আহ্বান জানানো হয়েছে। আর্থিক সহায়তা পাঠানোর জন্য বিকাশ নম্বর 01625984349 ও 01870592612, এবং নগদ নম্বর 01625984349 প্রদান করা হয়েছে। এছাড়া রোগীর পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য নম্বর দেওয়া হয়েছে 01886181931। মানবিক দৃষ্টিকোণ থেকে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, সম্মিলিত প্রচেষ্টায় একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব।
২২৭
ক্যান্সারে আক্রান্ত চিকন চান চাকমার জীবন বাঁচাতে জরুরি সহায়তার আবেদন
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার নাপিতাপাড়া গ্রামের বাসিন্দা চিকন চান চাকমা (৬০) দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, একসময় চিকন চান চাকমার পরিবার স্বচ্ছল থাকলেও দীর্ঘদিনের চিকিৎসা ব্যয়ের কারণে এখন তারা চরম আর্থিক সংকটে পড়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে জমিজমা ও সহায়-সম্পত্তি বিক্রি করে দিতে হয়েছে। বর্তমানে পরিবারের পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
রোগীর স্বজনরা জানান, তিনি এখন ঠিকমতো খাবার গ্রহণ করতে পারছেন না। ক্যান্সারের জটিলতায় মুখের অবস্থা ভয়াবহভাবে পচে যাচ্ছে। চিকিৎসকদের মতে, জীবন রক্ষায় দ্রুত উন্নত চিকিৎসা ও ধারাবাহিক চিকিৎসা সেবা প্রয়োজন, যার জন্য জরুরি ভিত্তিতে বিপুল অর্থের প্রয়োজন।
এ অবস্থায় মানবিক সহায়তার জন্য এগিয়ে এসেছে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি। সংগঠনটির পক্ষ থেকে সমাজের সর্বস্তরের মানুষের কাছে আর্থিক সহায়তার আহ্বান জানানো হয়েছে।
আর্থিক সহায়তা পাঠানোর জন্য বিকাশ নম্বর 01625984349 ও 01870592612, এবং নগদ নম্বর 01625984349 প্রদান করা হয়েছে। এছাড়া রোগীর পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য নম্বর দেওয়া হয়েছে 01886181931।
মানবিক দৃষ্টিকোণ থেকে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, সম্মিলিত প্রচেষ্টায় একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।