• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মহালছড়িতে ইউপিডিএফ সদস্যের বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার বিচার ও ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশ সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার প্রতিবাদ জানালেন ২১ হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধি চিকিৎসা নিতে যাওয়ার পথে লাদেন চাকমাকে সেনা ক্যাম্পে নিয়ে মারধরের অভিযোগ সাজেকবাসীর পাঁচ দফা দাবিকে সমর্থন পাঁচ সংগঠনের মাচলঙে বাড়ি তল্লাশির অভিযোগ, আটকের চেষ্টা এসএসসি পরীক্ষার্থী ঝর্ণা চাকমাকে কুমারী পাড়ায় ৬ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, হয়রানির অভিযোগ রাঙামাটি-খাগড়াছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের অবরোধ পালিত সাজেকবাসীর ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সাজেকবাসীর ন্যায্য দাবির পক্ষে বঙ্গলতলিতে মশাল মিছিল

রামগড়ে সেনাবাহিনী কর্তৃক গুলি করে এক ইউপিডিএফ কর্মীকে হত্যা, আরেকজনকে আহত অবস্থায় আটক : ইউপিডিএফের নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার / ২৭ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

৯২৯

খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনী কর্তৃক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক কর্মীকে গুলি করে হত্যা ও আরেক কর্মীকে আহত অবস্থায় আটকের খবর পাওয়া গেছে।

আজ বুধবার (২৪ জুন ২০২৬) সকাল ১০টায় রামগড়ের প্রেমতলা নামক এলাকায় এ ঘটনাটি ঘটে।

ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক সংগঠক অংগ্য মারমা সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, আজ সকাল ১০টার সময় রামগড় উপজেলার প্রেমতলা নামক স্থানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সেনাবাহিনীর একদল সদস্য ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়। এতে সেনাদের গুলিতে ববিন ত্রিপুরা (৩২) নামে একজন নিহত হয় ও মংসানু মারমা ওরফে জীবন (২৯) নামে একজনের সন্ধান পাওয়া যাচ্ছে না। তাকে আহত অবস্থায় আটক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিবৃতিতে অংগ্য মারমা উক্ত ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফের নেতৃত্বে চলমান ন্যায়সঙ্গত আন্দোলনকে বানচাল করে দেয়ার লক্ষ্যে সেনাবাহিনী এ ধরনের বিচার বহির্ভুত অমানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে। তবে যতই দমন-পীড়ন ও হত্যাকাণ্ড চালানো হোক না কেন ইউপিডিএফের নেতৃত্বে সংগঠিত গণআন্দোলকে স্তব্ধ করা যাবে না।

তিনি “সেনাবাহিনীর সাথে ইউপিডিএফের গোলাগুলি ও অস্ত্র উদ্ধারের” দাবিকে মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে নাখোশ করেন।

ইউপিডিএফ নেতা অবিলম্বে ইউপিডিএফের ওপর রাজনৈতিক দমন পীড়ন বন্ধ, উক্ত খুনের ঘটনায় জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ এবং আটক ইউপিডিএফ সদস্যকে মুক্তি দেয়ার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd