অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারিয়ে সংকটে নব জ্যোতি ত্রিপুরার পরিবার
স্টাফ রিপোর্টার
/ ৬৮
Time View
Update :
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
Share
Oplus_131072
অগ্নিকাণ্ডে ঘরবাড়ি হারিয়ে সংকটে নব জ্যোতি ত্রিপুরার পরিবার
অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়ে নিঃস্ব হয়ে পড়েছে খাগড়াছড়ি সদর উপজেলার রবিধন পাড়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নব জ্যোতি ত্রিপুরার পরিবার। এ ঘটনায় তাঁর মা-বাবা আহত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে আহত মা-বাবাকে নিয়ে নব জ্যোতি ত্রিপুরা খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। নব জ্যোতি ত্রিপুরা সিয়াই হারুং সুরুংনায় বুথুপের সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ঘটনার পর পরিবারটি চরম সংকটের মুখে পড়েছে। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে তাঁদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে আর্থিক ও মানবিক সহযোগিতা প্রয়োজন। Oplus_131072 এ অবস্থায় নব জ্যোতি ত্রিপুরার পরিবারের পাশে দাঁড়াতে সমাজের হৃদয়বান ব্যক্তি, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও সামর্থ্যবান সকলের প্রতি আন্তরিক আহ্বান জানানো হয়েছে। সবার সম্মিলিত সহযোগিতা এই বিপর্যস্ত পরিবারকে সংকট কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে সহায়তা করতে পারে। সহযোগিতা ও যোগাযোগের ঠিকানা: নাম: নব জ্যোতি ত্রিপুরা পরিচয়: শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় মোবাইল: ০১৫৮০-৭৯৫৫৩৪ ঠিকানা: রবিধন পাড়া, ০১ নং ওয়ার্ড, ৫নং ভাইবোনছড়া ইউনিয়ন, খাগড়াছড়ি সদর। অসহায় পরিবারটির এই দুর্দিনে সাধ্যমতো সহযোগিতা নিয়ে এগিয়ে আসার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
৯০
অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়ে নিঃস্ব হয়ে পড়েছে খাগড়াছড়ি সদর উপজেলার রবিধন পাড়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নব জ্যোতি ত্রিপুরার পরিবার। এ ঘটনায় তাঁর মা-বাবা আহত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে আহত মা-বাবাকে নিয়ে নব জ্যোতি ত্রিপুরা খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
নব জ্যোতি ত্রিপুরা সিয়াই হারুং সুরুংনায় বুথুপের সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
ঘটনার পর পরিবারটি চরম সংকটের মুখে পড়েছে। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে তাঁদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে আর্থিক ও মানবিক সহযোগিতা প্রয়োজন।
Oplus_131072
এ অবস্থায় নব জ্যোতি ত্রিপুরার পরিবারের পাশে দাঁড়াতে সমাজের হৃদয়বান ব্যক্তি, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও সামর্থ্যবান সকলের প্রতি আন্তরিক আহ্বান জানানো হয়েছে। সবার সম্মিলিত সহযোগিতা এই বিপর্যস্ত পরিবারকে সংকট কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়াতে সহায়তা করতে পারে।