বিলাইছড়িতে দুই পাহাড়ির নির্মাণাধীন বাড়ি ভেঙে দেয়ার অভিযোগ সেনাবাহিনীর বিরুদ্ধে
বিলাইছড়িতে দুই পাহাড়ির নির্মাণাধীন বাড়ি ভেঙে দেয়ার অভিযোগ সেনাবাহিনীর বিরুদ্ধে! রাঙামাটির বিলাইছড়ি উপজেলার গাছবাগান পাড়া এলাকায় সেনাবাহিনী দুই পাহাড়ির নির্মাণাধীন বাড়ি ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) এই ঘটনাটি ঘটে বলে জানা যায়। যাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে তারা হলেন- সুখময় চাকমা, পিতা- দয়াল চাকমা; ও ধনেশ্বর চাকমা পিতা- অজ্ঞাত। সেনাবাহিনীর ২৬ ইসিবির মেজর আতিক ও সুবেদার মোশারফের নেতৃত্বে উক্ত দুই ব্যক্তির বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বলে জানা গেছে। এ ঘটনার পরবর্তী ধারণ করা এক ভিডিওতে (সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত) সেখানে সেনাবাহিনী পাহাড়িদের ওপর অবর্ণনীয় অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সেনাবাহিনী গাছবাগান পাড়া এলাকায় একটি পর্যটন কেন্দ্র স্থাপন করার উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে তারা সেখাকার স্থানীয় পাহাড়ি জনগণকে উচ্ছেদের নানা প্রচেষ্টা চালাচ্ছে।
২৩০
বিলাইছড়িতে দুই পাহাড়ির নির্মাণাধীন বাড়ি ভেঙে দেয়ার অভিযোগ সেনাবাহিনীর বিরুদ্ধে!
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার গাছবাগান পাড়া এলাকায় সেনাবাহিনী দুই পাহাড়ির নির্মাণাধীন বাড়ি ভেঙে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) এই ঘটনাটি ঘটে বলে জানা যায়।
যাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে তারা হলেন- সুখময় চাকমা, পিতা- দয়াল চাকমা; ও ধনেশ্বর চাকমা পিতা- অজ্ঞাত।
সেনাবাহিনীর ২৬ ইসিবির মেজর আতিক ও সুবেদার মোশারফের নেতৃত্বে উক্ত দুই ব্যক্তির বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বলে জানা গেছে।
এ ঘটনার পরবর্তী ধারণ করা এক ভিডিওতে (সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত) সেখানে সেনাবাহিনী পাহাড়িদের ওপর অবর্ণনীয় অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সেনাবাহিনী গাছবাগান পাড়া এলাকায় একটি পর্যটন কেন্দ্র স্থাপন করার উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে তারা সেখাকার স্থানীয় পাহাড়ি জনগণকে উচ্ছেদের নানা প্রচেষ্টা চালাচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।