ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পানছড়ি মনি পাড়ায় ঘটনায় জেএসএস (সন্তু) সশস্ত্র গ্রুপের ১ জন নিহত, ৩ জন আহত

স্টাফ রিপোর্টার
জুন ২৮, ২০২৬ ৭:২১ পূর্বাহ্ণ
Link Copied!

৭৫৩

খাগড়াছড়ি পানছড়ি লোগাং মনি পাড়া এলাকায় গতকাল রাতের সংঘর্ষে জনগণের প্রতিরোধ ফোর্স-এর হামলায় জেএসএস (সন্তু)-এর একজন নিহত ও তিনজন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

গত বৃহস্পতিবার ২৬ জুন ২০২৬ রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে পানছড়ি মনি পাড়ায় জেএসএস (সন্তু)-এর গ্রুপের কমান্ডার জসিম চাকমা ও ভবেশ চাকমার নেতৃত্বে ১৫–২০ জনের একটি সশস্ত্র দল অবস্থান করছিল। এ তথ্যর ভিত্তিতে জনগণের প্রতিরোধ ফোর্স আক্রমণ চালালে একজন নিহত এবং তিনজন আহত হন বলে দাবি করা হয়।

আরও দাবি করা হয়েছে, ঘটনার পর আহতদের মহেন্দ্র গাড়িযোগে দুদুকছড়া রুপসেনপাড়ায় নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে দাবি করা হয়েছে। এছাড়া তাঁকে সীমান্ত হয়ে গন্ডাছড়ায় নেওয়ার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি এবং পরে আজ আবার নেওয়ার চেষ্টা হতে পারে বলেও জানা গেছে।

এদিকে, ঘটনার পর জেএসএস (সন্তু) সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা অভিযানের হুমকি দিয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। তবে আজ সকালে ঘটনাস্থলে সেনাবাহিনীর তিনটি গাড়ি এসে তল্লাশি চালায় বলে দাবি করা হয়েছে।

জেএসএস সন্তু বাহিনী ফেসবুকে হুমকি দিয়েছিল যে সকালে যুদ্ধ করবে, কিন্তু বাস্তবে যুদ্ধের ভয়ে ভীত হয়ে আজ সকাল হতে না হতে তিন গাড়ি সেনা বাহিনী ঘটনাস্থলে নিয়ে আসে, ইউপিডিএফ কোথাও লুকিয়ে আছে কিনা তল্লাশি চালায় সেনাবাহিনী।

উল্লেখ, জসীম চাকমা (পিতা: শুক্রকান্ত চাকমা, মাতা: স্বপ্না চাকমা, ঠিকানা: অনিলপাড়া, লোগাং ইউনিয়ন, পানছড়ি) ২০২৩ সালের ১১ ডিসেম্বরের বিপুল, সুনীল, লিটন ও রহিনসা হত্যাকাণ্ডে জড়িত ছিল। সে খুনিদের রাত্রে সিএনজিযোগে নিয়ে গিয়েছিলেন। ওই ঘটনার পর তিনি পালিয়ে জেএসএস (সন্তু) গ্রুপে যোগ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।