ঢাকাবুধবার , ৫ আগস্ট ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কাউখালীর বিভিন্ন স্থানে সেনাবাহিনীর তৎপরতা, বিদ্যালয়ে অবস্থানের অভিযোগ

অনলাইন ডেস্ক
আগস্ট ৫, ২০২৬ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

৪৯

রাঙামাটির কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীর তৎপরতা ও বিদ্যালয়ে অবস্থানের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (৫ আগস্ট ২০২৬) সকাল ৯টার দিকে ঘাগড়ার চাম্পাতলী আর্মি ক্যাম্প হতে চেলাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য নির্মিত ছাত্রাবাসে ৩০ জন, লেভাপাড়া গ্রামের হারাঙ্গী উচ্চ বিদ্যালয়ে ২০ জন এবং তালুকদার পাড়া আর্মি ক্যাম্প হতে উল্টা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০ জন সেনা সদস্য অবস্থান নিয়েছে।

এছাড়া কিছুক্ষণ আগে ঘাগড়ার চম্পাতলী ক্যাম্প ও কাউখালী ক্যাম্প থেকে দুটি গাড়িতে করে আরো একদল সেনা সদস্য ওই এলাকায় এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সেনাদের সাথে রান্না-বান্নার সরঞ্জাম,তাঁবুসহ বিভিন্ন মালামাল রয়েছে। ফলে এসব স্থানে সেনারা রাতে অবস্থান করতে পারে বলে এলাকাবাসী ধারণা করছেন।

অপরদিকে, ১০টার দিকে কাউখালী ক্যাম্প থেকে ২০-২২ জনের একদল সেনা সদস্য কলমপতি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অন্তর্গত মাঝের পাড়া মার্কেট এলাকায় যায়। পরে সেখান থেকে ভাগ হয়ে ১১ জনের একটি দল কোলাপাড়া হয়ে দেবাপাড়ায় গিয়ে পাহাড়ে ঘোরাঘুরি করছে। আর অপর দলটি মাঝের পাড়ায় অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

টহল দেওয়ার সময় সেনারা লোকজনের কাছ থেকে ইউপিডিএফ’র বিষয়ে খোঁজ নেয় বলে জানা গেছে।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সেনা সদস্যরা দেবাপাড়া পাহাড়ে ও মাঝের পাড়ায় অবস্থান করার কথা জানিয়েছেন স্থানীয়রা।

সেনাদের এমন তৎপরতা ও বিদ্যালয়ে অবস্থানের ফলে এলাকার জনমনে এক ধরনের চাপা আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, প্রতিনিয়ত সেনাবাহিনীর টহল তৎপরতার কারণে নিপীড়ন ও হয়রানির ভয়ে সাধারণ জনগণকে যেমন আতঙ্ক ও উদ্বেগের মধ্যে থাকার কারণে একদিকে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটে, অন্যদিকে সেনারা প্রায়ই স্কুলে অবস্থান করার ফলে শিক্ষার্থীদের পাঠদানও ব্যাহত হয়ে থাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।