ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মাটিরাঙ্গার হরিধন মগ পাড়ায় সেনাবাহিনীর অবস্থান, আতঙ্কে এলাকাবাসী

স্টাফ রিপোর্টার
অক্টোবর ৬, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

৬৭

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হরিধন মগ পাড়ায় সেনাবাহিনীর অবস্থান নেওয়ার খবরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (৫ অক্টোবর ২০২৬) বিকেল ৫টার দিকে মাটিরাঙ্গা জোন থেকে প্রায় ২৫–৩০ জন সেনাসদস্য হরিধন মগ পাড়ায় অবস্থান নেন। পরে তারা হরিধন মগ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নেন বলে স্থানীয়রা জানান।

স্থানীদের অভিযোগ , সেনাসদস্যরা বিদ্যালয় প্রাঙ্গণে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে অবস্থান করছেন। এতে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
সেনাবাহিনীর অবস্থানের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।