পার্বত্য চট্টগ্রামকে নিয়ে শাসকগোষ্ঠীর রাজনীতির সমালোচনা পিসিপি সভাপতির পার্বত্য চট্টগ্রামকে নিয়ে যুগের পর যুগ শাসকগোষ্ঠী রাজনৈতিক খেলা খেলছে বলে অভিযোগ করেছেন পিসিপি সভাপতি অমল ত্রিপুরা। তিনি বলেন, সংঘাত ও হানাহানি জিইয়ে রেখে শাসকরা সবুজ পাহাড়কে রক্তাক্ত করে রেখেছে। এক ফেসবুক পোস্টে অমল ত্রিপুরা বলেন, “আজ যারা নানান প্রতিশ্রুতি দিচ্ছেন, তারাই যদি ক্ষমতার গদিতে বসে, তাহলে আপনাকে–আমাকে নিয়েই আবার নতুন ষড়যন্ত্রে মেতে উঠবে। পার্বত্য চট্টগ্রামের বেলায় সব শাসকেরই একই বিষ। তিনি পাহাড়ের জনগণকে শাসকগোষ্ঠীর ‘মিষ্টি কথায়’ বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তার ভাষায়, যারা দীর্ঘদিন ধরে পাহাড়ের মানুষের সুখে–দুঃখে পাশে থেকেছেন এবং ভূমি, নারীর সম্ভ্রম, আত্মসম্মান ও মর্যাদা রক্ষায় সংগ্রাম চালিয়ে...
পার্বত্য চট্টগ্রামকে নিয়ে যুগের পর যুগ শাসকগোষ্ঠী রাজনৈতিক খেলা খেলছে বলে অভিযোগ করেছেন পিসিপি সভাপতি অমল ত্রিপুরা। তিনি বলেন, সংঘাত ও হানাহানি জিইয়ে রেখে শাসকরা সবুজ পাহাড়কে রক্তাক্ত করে রেখেছে।
এক ফেসবুক পোস্টে অমল ত্রিপুরা বলেন, “আজ যারা নানান প্রতিশ্রুতি দিচ্ছেন, তারাই যদি ক্ষমতার গদিতে বসে, তাহলে আপনাকে–আমাকে নিয়েই আবার নতুন ষড়যন্ত্রে মেতে উঠবে। পার্বত্য চট্টগ্রামের বেলায় সব শাসকেরই একই বিষ।
তিনি পাহাড়ের জনগণকে শাসকগোষ্ঠীর ‘মিষ্টি কথায়’ বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তার ভাষায়, যারা দীর্ঘদিন ধরে পাহাড়ের মানুষের সুখে–দুঃখে পাশে থেকেছেন এবং ভূমি, নারীর সম্ভ্রম, আত্মসম্মান ও মর্যাদা রক্ষায় সংগ্রাম চালিয়ে যাচ্ছেন—তারাই পাহাড়ের প্রকৃত বন্ধু ও সন্তান।
পিসিপি সভাপতি আরও বলেন, পাহাড়ের সেই প্রকৃত বন্ধুদের আগলে রাখার দায়িত্ব পাহাড়ের আপামর জনগণের। কোনো উসকানিতে জাতির ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন বিনষ্ট না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীর কঠিন পরিস্থিতি মোকাবিলায় শাসক ও বিভেদপন্থীদের বিরুদ্ধে লড়াই করতে জাতিকে এক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।