রাঙামাটিতে ভোটগ্রহণ চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারাদেশের ন্যায় রাঙামাটিতেও আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭টা থেকে এ ভোগগ্রহণ শুরু হয়। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। রাঙামাটি সংসদীয় আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একমাত্র স্বতন্ত্র প্রার্থী রয়েছেন পহেল চাকমা। তিনি ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ শুরু হওয়ার পর এখনো পর্যন্ত বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে, বাঘাইছড়ি উপজেলার বিটি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষের এজেন্ট কর্তৃক জাল ভোট প্রদানের অভিযোগ পাওয়া গেছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিতি বাড়ছে বলে...
৫০
রাঙামাটিতে ভোটগ্রহণ চলছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারাদেশের ন্যায় রাঙামাটিতেও আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭টা থেকে এ ভোগগ্রহণ শুরু হয়। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
রাঙামাটি সংসদীয় আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একমাত্র স্বতন্ত্র প্রার্থী রয়েছেন পহেল চাকমা। তিনি ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটগ্রহণ শুরু হওয়ার পর এখনো পর্যন্ত বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে, বাঘাইছড়ি উপজেলার বিটি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষের এজেন্ট কর্তৃক জাল ভোট প্রদানের অভিযোগ পাওয়া গেছে।
বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিতি বাড়ছে বলে জানা গেছে।
রাঙামাটি আসনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি ফুটবল প্রতীকে লড়ছেন। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারলে বিজয়ী হবেন বলে তিনি আশা করছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।