ঢাকাবৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মাটিরাঙ্গায় ঘোড়া মার্কার এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৩:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

৪৪

মাটিরাঙ্গায় ঘোড়া মার্কার এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ চলাকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ৫ নং বেলছড়ি ইউনিয়নের নিউ অযোধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ধানের শীষের লোকজন ঘোড়া মার্কার একজন ভিতরের এজেন্টকে জোরপূর্বক ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একই কেন্দ্রের আরেকজন এজেন্টকে কেন্দ্র থেকে বের হলে মারধর করা হবে- এমন হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

মো. আনোয়ার (গ্রাম: অযোধ্যা, বিএনপি’র ওয়ার্ড কমিটির সভাপতি) ও মো. মুকবুল (গ্রাম: অযোধ্যা মোড়) কর্তৃক এ ঘটনা ও হুমকি-ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে জানা গেছে।

অপরদিকে, একই ইউনিয়নের বেলছড়ি সদর এলাকায় অবস্থিত বেলছড়ি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রেও ঘোড়া মার্কার দুইজন এজেন্টকে ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, এ ঘটনার সাাথেও বিএনপির কর্মীরা জড়িত রয়েছে।

উল্লেখ্য, আজ ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গাসহ বিভিন্ন কেন্দ্রে বিএনপি’র কর্মী-সমর্থকরা ভোটকেন্দ্র দখল রাখতে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।