ঢাকাবুধবার , ২১ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ি–২৯৮ আসনে স্বতন্ত্রসহ ১১ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২১, ২০২৬ ৯:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

২০৩

খাগড়াছড়ি–২৯৮ আসনে স্বতন্ত্রসহ ১১ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি–২৯৮ আসনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের ঘোষণা দেন।

প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন—
বিএনপির আবদুল ওয়াদুদ ভূঁইয়া (ধানের শীষ),
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. এয়াকুব আলী (দাঁড়িপাল্লা),
স্বতন্ত্র প্রার্থী সমিরণ দেওয়ান (ফুটবল),
স্বতন্ত্র ধর্ম জ্যোতি চাকমা (ঘোড়া),
স্বতন্ত্র জিরুনা ত্রিপুরা (কলস),
ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. কাউসার আজিজী (হাতপাখা),
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির উশ্যেপ্রু মারমা (রকেট),
গণঅধিকার পরিষদের দীনময় রোয়াজা (ট্রাক),
জাতীয় পার্টির মিথিলা রোয়াজা (লাঙল),
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. নুর ইসলাম (আপেল)
এবং বাংলাদেশ মুসলিম লীগের মো. মোস্তফা (হারিকেন)।

এর আগে খাগড়াছড়ি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ ও এনসিপিসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে এনসিপির প্রার্থী ছাড়া ১৫ জন মনোনয়নপত্র জমা দেন।

গত ৩ জানুয়ারি মনোনয়ন যাচাই শেষে ৭ জনের মনোনয়ন বৈধ, ৭ জনের বাতিল এবং ১ জনের প্রার্থিতা স্থগিত ঘোষণা করা হয়। পরবর্তীতে আপিলের মাধ্যমে বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধতা ফিরে পায়। এতে মোট ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ২ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করায় শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকছেন ১১ জন প্রার্থী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।