• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ভয়ভীতিহীন নিরাপদ শৈশব নিশ্চিতের দাবিতে সাজেকে শিশু-কিশোরদের র‌্যালি লক্ষীছড়ির হুদুকছড়িতে এক গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি পিসিপির ২২তম কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে ৬ বিষয়ে রেজ্যুলেশন, ১০ নতুন দাবি ও ৩ দফা কর্মসূচি ঘোষণা গুইমারায় ইউডব্লিউডিএফ-এর ২য় কাউন্সিল উপলক্ষে পোস্টারিং বিশ্ব শিশু দিবসে কাউখালীতে শিশু র‌্যালি : নিরাপদ ও উদ্বেগহীন শৈশব নিশ্চিত করার দাবি বিশ্ব শিশু দিবসে ‘নিরাপদ ও শঙ্কামুক্ত শৈশব নিশ্চিতের’ দাবিতে রামগড়ে শিশু র‌্যালি সাজেকে জেএসএস সশস্ত্র সদস্যদের কম্বল দিল সেনাবাহিনী বাংলাদেশ আদিবাসী ফোরামের সন্তু লারমাকে সভাপতি পদ থেকে অপসারণ ও ৬ষ্ঠ জাতীয় সম্মেলনে বর্জনের আহ্বান ঘূর্ণিঝড় ‘আকভান’র গতিবেগ কত, বাংলাদেশ থেকে কতদূরে, জানাল অধিদপ্তর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, অতি ভারী বৃষ্টির শঙ্কা

চলমান বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক / ৬৯ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
৬ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, পাহাড়ে ভূমিধসের আশঙ্কা

২৮০

‎চলমান বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অফিস
‎
‎দেশে চলমান বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, এই পরিস্থিতি আগামী ৫ মে পর্যন্ত স্থায়ী হতে পারে।
‎
‎বুধবার (২৯ এপ্রিল) রাজধানীতে রাতের ঘন কালো মেঘ কেটে ভোরের আলো ফুটতেই শুরু হয় বৃষ্টি। শুরুতে আবহাওয়ায় কিছুটা স্বস্তি থাকলেও পরে টানা মুষলধারে বর্ষণে পরিস্থিতি পাল্টে যায়। সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ায় নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
‎
‎আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
‎
‎একইসঙ্গে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
‎
‎এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
‎
‎আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা এই বৃষ্টিপাতের পেছনে ভূমিকা রাখছে।
‎
‎সতর্কতাস্বরূপ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
‎
‎অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের সব বিভাগেই ভারি থেকে অতি ভারি বৃষ্টি, বজ্রপাত, দমকা হাওয়া এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd