• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ভয়ভীতিহীন নিরাপদ শৈশব নিশ্চিতের দাবিতে সাজেকে শিশু-কিশোরদের র‌্যালি লক্ষীছড়ির হুদুকছড়িতে এক গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি পিসিপির ২২তম কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে ৬ বিষয়ে রেজ্যুলেশন, ১০ নতুন দাবি ও ৩ দফা কর্মসূচি ঘোষণা গুইমারায় ইউডব্লিউডিএফ-এর ২য় কাউন্সিল উপলক্ষে পোস্টারিং বিশ্ব শিশু দিবসে কাউখালীতে শিশু র‌্যালি : নিরাপদ ও উদ্বেগহীন শৈশব নিশ্চিত করার দাবি বিশ্ব শিশু দিবসে ‘নিরাপদ ও শঙ্কামুক্ত শৈশব নিশ্চিতের’ দাবিতে রামগড়ে শিশু র‌্যালি সাজেকে জেএসএস সশস্ত্র সদস্যদের কম্বল দিল সেনাবাহিনী বাংলাদেশ আদিবাসী ফোরামের সন্তু লারমাকে সভাপতি পদ থেকে অপসারণ ও ৬ষ্ঠ জাতীয় সম্মেলনে বর্জনের আহ্বান ঘূর্ণিঝড় ‘আকভান’র গতিবেগ কত, বাংলাদেশ থেকে কতদূরে, জানাল অধিদপ্তর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, অতি ভারী বৃষ্টির শঙ্কা

ভয়ভীতিহীন নিরাপদ শৈশব নিশ্চিতের দাবিতে সাজেকে শিশু-কিশোরদের র‌্যালি

ডেস্ক রিপোর্ট / ৩১ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

৬৪

বিশ্ব শিশু দিবস ছিল গত ২০ নভেম্বর। এ দিবসটি উপলক্ষ্যে ‘৯ বছরের শিশু কস্মিতা ত্রিপুরাকে গুলি বর্ষণকারী সশস্ত্র দুর্বৃত্তদের সরিয়ে নেওয়া ও ভয়ভীতিহীন নিরাপদ শৈশব নিশ্চিত করার দাবিতে. র‌্যালি করেছে রাঙামাটির সাজেকের শিশু ও কিশোর-কিশোরীরা।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল ৯টার সময় “সাজেক এলাকার শিশু-কিশোরবৃন্দ” ব্যানারে সাজেকের উজোবাজার এলাকায় এই র‌্যালির আয়োজন করা হয়।

“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত (Let every child have a secure future), শিশু অধিকার শুধু কাগজে নয়, বাস্তবে প্রয়োগ চাই” এই শ্লোগানে আয়োজিত র‌্যালিটি গঙ্গারাম মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উজোবাজার প্রদক্ষিণ করে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণকারী শিশু-কিশোররা “শিশু অধিকার শুধু কাগজে নয়, পাহাড়েও বাস্তবায়ন চাই; পার্বত্য চট্টগ্রামে শিশু নির্যাতন ও সহিংসতা বন্ধ হোক; খেলার মাঠ চাই, স্কুলে যাবার নিরাপত্তা চাই; প্রতিটি শিশুর দরকার ভালবাসা, নিরাপত্তা ও শিক্ষা; সুবিধা বঞ্চিত শিশুদের প্রতি দৃষ্টি দাও; স্কুল ভবনকে ক্যাম্প বানানো যাবে না; যত্রতত্র গুলি ছুঁড়ে ত্রাস সৃষ্টি কর না; সেনা টহল দিয়ে ভয় দেখানো বন্ধ কর; আমাদের বাপ-ভাইদের হুমকি দেয়া যাবে না; আমাদের বসতবাড়ি, জুমক্ষেত নিরাপদ কর; বাপ-দাদা, মা-বোনদের হুমকিদান চলবে না; পাহাড়ে জোর-জবরদস্তি, অন্যায় খবরদারি বন্ধ কর” ইত্যাদি দাবি জানান ও নানা শ্লোগান দেন।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর সাজেকের মাচলং নুয়োপাড়া এলাকায় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের এলোপাতাড়ি ছোঁড়া গুলিতে কস্মিতা ত্রিপুরা(৯) হাতে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এরপর থেকে উক্ত সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে সাজেকে আন্দোলন-অবরোধ চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd