ঢাকারবিবার , ৩ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম

বৃষ্টির বিষয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

অনলাইন ডেস্ক
মে ৩, ২০২৬ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

১০৩

বৃষ্টির বিষয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

‎মৌসুমের সবচেয়ে উষ্ণতম মাস এপ্রিলে স্বাভাবিকের চেয়ে ৭৫ শতাংশ বেশি বৃষ্টি হলেও চলতি মে মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী জুন-জুলাই মাসে বর্ষাকালে বৃষ্টি কম হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

‎আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানা গেছে, আগামী ১০ মে পর্যন্ত থেমে থেমে কম-বেশি বৃষ্টি হতে পারে। তাতে তাপমাত্রাও স্বাভাবিক থাকতে পারে। এরপর থেকে ধীরে ধীরে বেড়ে ১৫ মে থেকে তাপপ্রবাহ শুরু হতে পারে। ছয়-সাত দিন এভাবে চলার পর আবার বৃষ্টি হতে পারে।

‎আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা আমার দেশকে বলেন, এবার আগেভাগেই পশ্চিমা লঘুচাপ সক্রিয় থাকা এবং দক্ষিণা বায়ু ওপরে উঠে আসায় জলীয়বাষ্পের সংমিশ্রণে বাতাস সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ে বাধাগ্রস্ত হয়ে প্রচুর মেঘমালা তৈরি হয়েছে।

‎ফলে এবার বর্ষা মৌসুমের আগেই বৃষ্টির পরিমাণ বেশি হয়েছে। মে মাসে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা থাকলেও জুন-জুলাইয়ে কম বৃষ্টি হতে পারে। এর কারণ হিসেবে তিনি বলেন, ওই সময় মৌসুমি বায়ু কম সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে।

‎তিনি আরো বলেন, চলতি মাসে তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকতে পারে। ২০২৩ ও ২০২৪ সালের মতো টানা তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা নেই। ২০২৪ সালে পুরো এপ্রিল মাসজুড়ে ২৬ দিন এবং ২০২৩ সালে টানা ২২ দিন তাপপ্রবাহ বয়ে যায়।

‎আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মে মাসে এক থেকে দুটি লঘুচাপ এবং সেখান থেকে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা খুবই কম। এ মাসে পাঁচ থেকে ছয়টি কালবৈশাখী হতে পারে। এর মধ্যে দুই থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।

‎মে মাস মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণতম মাস হলেও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, এ মাসে এক থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হতে পারে। এর মধ্যে একটি তীব্র তাপপ্রবাহ হতে পারে।

‎এদিকে মৌসুমের সবচেয়ে উষ্ণতম মাস এপ্রিলে এবার দেশে স্বাভাবিকের চেয়ে ৭৫ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বরিশাল বিভাগে। সেখানে ১৬৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।

‎তবে রাজশাহী বিভাগে স্বাভাবিকের চেয়ে সামান্য কম বৃষ্টি হয়েছে। আর ঢাকা বিভাগে প্রায় ৮০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণে এপ্রিল মাসে তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে কম ছিল। মাত্র এক দিন সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। আর সর্বনিম্ন ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ এপ্রিল, ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।