• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ভয়ভীতিহীন নিরাপদ শৈশব নিশ্চিতের দাবিতে সাজেকে শিশু-কিশোরদের র‌্যালি লক্ষীছড়ির হুদুকছড়িতে এক গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি পিসিপির ২২তম কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে ৬ বিষয়ে রেজ্যুলেশন, ১০ নতুন দাবি ও ৩ দফা কর্মসূচি ঘোষণা গুইমারায় ইউডব্লিউডিএফ-এর ২য় কাউন্সিল উপলক্ষে পোস্টারিং বিশ্ব শিশু দিবসে কাউখালীতে শিশু র‌্যালি : নিরাপদ ও উদ্বেগহীন শৈশব নিশ্চিত করার দাবি বিশ্ব শিশু দিবসে ‘নিরাপদ ও শঙ্কামুক্ত শৈশব নিশ্চিতের’ দাবিতে রামগড়ে শিশু র‌্যালি সাজেকে জেএসএস সশস্ত্র সদস্যদের কম্বল দিল সেনাবাহিনী বাংলাদেশ আদিবাসী ফোরামের সন্তু লারমাকে সভাপতি পদ থেকে অপসারণ ও ৬ষ্ঠ জাতীয় সম্মেলনে বর্জনের আহ্বান ঘূর্ণিঝড় ‘আকভান’র গতিবেগ কত, বাংলাদেশ থেকে কতদূরে, জানাল অধিদপ্তর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, অতি ভারী বৃষ্টির শঙ্কা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, অতি ভারী বৃষ্টির শঙ্কা

ডেস্ক রিপোর্ট / ৭৬ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

১৩৪

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে শুক্রবার (২০ নভেম্বর) দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd