• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ভয়ভীতিহীন নিরাপদ শৈশব নিশ্চিতের দাবিতে সাজেকে শিশু-কিশোরদের র‌্যালি লক্ষীছড়ির হুদুকছড়িতে এক গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি পিসিপির ২২তম কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে ৬ বিষয়ে রেজ্যুলেশন, ১০ নতুন দাবি ও ৩ দফা কর্মসূচি ঘোষণা গুইমারায় ইউডব্লিউডিএফ-এর ২য় কাউন্সিল উপলক্ষে পোস্টারিং বিশ্ব শিশু দিবসে কাউখালীতে শিশু র‌্যালি : নিরাপদ ও উদ্বেগহীন শৈশব নিশ্চিত করার দাবি বিশ্ব শিশু দিবসে ‘নিরাপদ ও শঙ্কামুক্ত শৈশব নিশ্চিতের’ দাবিতে রামগড়ে শিশু র‌্যালি সাজেকে জেএসএস সশস্ত্র সদস্যদের কম্বল দিল সেনাবাহিনী বাংলাদেশ আদিবাসী ফোরামের সন্তু লারমাকে সভাপতি পদ থেকে অপসারণ ও ৬ষ্ঠ জাতীয় সম্মেলনে বর্জনের আহ্বান ঘূর্ণিঝড় ‘আকভান’র গতিবেগ কত, বাংলাদেশ থেকে কতদূরে, জানাল অধিদপ্তর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, অতি ভারী বৃষ্টির শঙ্কা

সাজেকে জেএসএস সশস্ত্র সদস্যদের কম্বল দিল সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট / ১১০ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

১৫৭

রাঙামাটির সাজেকের মাচলং এলাকায় অবস্থানরত সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের সশস্ত্র সদস্যদের জন্য বাঘাইহাট জোনের সেনাবাহিনীর পক্ষ থেকে শীতকালীন উপহার হিসেবে ৩০টি কম্বল পাঠানো হয়েছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাচলং বাজারের পশ্চিম পাশে ডিপুপাড়া এলাকায় জেএসএসের একটি সশস্ত্র দল অবস্থান করছে। তাদের জন্য শীতকালীন উপহার হিসেবে গতকাল বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সন্ধ্যার সময় সেনাবাহিনীর পক্ষ থেকে ৩০টি কম্বল পাঠানো হয়। বাঘাইহাট সেনা জোনের ফিল্ড সিকিউরিটি (এফএস) মো. জসিম ও মো. আরজু’র নির্দেশনা মোতাবেক করেঙ্গাতলী বাজার পরিচালনা কমিটির সভাপতি নিকেশ দে’র মাধ্যমে একটি মহেন্দ্র গাড়িতে করে দীঘিনালা হতে কম্বলগুলো পাঠানো হয়েছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

এছাড়া, এর আগে গত ১৪ নভেম্বর বাঘাইহাট জোন এফএস মো. জসিম জেএসএসের সশস্ত্র কমান্ডার বিক্রম চাকমার জন্য একটি জ্যাকেট পাঠিয়ে দেন বলেও তথ্য পাওয়া গেছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে একটি সশস্ত্র গ্রুপের সদস্যদের জন্য এমন উপহার পাঠানোর ঘটনায় এলাকার জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার সময় বাঘাইহাট জোন হতে দুটি ডাম্পার গাড়িতে করে একদল সেনা সদস্য মাচলং সড়কের চাম্পাতুলি ব্রীজ হয়ে চাম্পাতুলির পূর্ব দিকে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক মাচলং এলাকার এক মুরুব্বী বলেন, সেনাবাহিনী অভিযানের নামে যা করছে তা হাস্যকর! কারণ তারা লোকজনের কাছ থেকে অস্ত্রধারী খোঁজে, অথচ যেখানে জেএসএসের সশস্ত্র সদস্যরা অবস্থান করে সেদিকে যায় না। বর্তমানে জেএসএসের সশস্ত্র সদস্যরা সাজেক পর্যটনের সড়কের ১৪ কিলো, মাচলং ডিপুপাড়া, থালকুম্মো, ভুয়োছড়ি ও ৭ নম্বর বড়ইতুলি এলাকায় অবস্থান করছে বলে তিনি জানান। তবে, ওইসব এলাকায় সেনাবাহিনীর কোন অভিযান পরিচালনার তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd