ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে নাগরিক কমিটি বিলুপ্ত

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ১৯, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

১১০

খাগড়াছড়িতে নাগরিক কমিটি বিলুপ্ত

‎জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খাগড়াছড়ি আসনে গঠিত ‘নাগরিক কমিটি’ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সকালে কমিটির আহ্বায়ক অধ্যাপক বোধিসত্ত্ব দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২৯৮ নম্বর আসনে পাহাড়ি জনগোষ্ঠীর পক্ষ থেকে একজন গ্রহণযোগ্য প্রার্থী যাচাই-বাছাইয়ের উদ্দেশ্যে এই কমিটি গঠন করা হয়েছিল।

‎জানা যায়, নাগরিক কমিটি এই আসনের জন্য চারজনকে বাছাই করে।

‎তারা প্রত্যেকেই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে দুজনের প্রার্থিতা বাতিল হয়। বর্তমানে বাকি দুজন ভোটের প্রতিদ্বন্দ্বিতায় টিকে রয়েছেন।

‎কমিটির সদস্যসচিব তৃপ্তিময় চাকমা জানান, সভায় চূড়ান্ত প্রার্থী ঠিক করা হয়নি।

‎এমনকি আসন্ন নির্বাচনে কাউকে সমর্থনের সিদ্ধান্তও গৃহীত হয়নি। কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।