• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিওয়াইএফের ৭ম কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন, ১৫ সদস্যের নতুন কমিটি গঠন মহালছড়িতে ইউপিডিএফ সদস্যের বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার বিচার ও ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশ সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার প্রতিবাদ জানালেন ২১ হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধি চিকিৎসা নিতে যাওয়ার পথে লাদেন চাকমাকে সেনা ক্যাম্পে নিয়ে মারধরের অভিযোগ সাজেকবাসীর পাঁচ দফা দাবিকে সমর্থন পাঁচ সংগঠনের মাচলঙে বাড়ি তল্লাশির অভিযোগ, আটকের চেষ্টা এসএসসি পরীক্ষার্থী ঝর্ণা চাকমাকে কুমারী পাড়ায় ৬ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, হয়রানির অভিযোগ রাঙামাটি-খাগড়াছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের অবরোধ পালিত সাজেকবাসীর ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান সাজেক গণ অধিকার রক্ষা কমিটির

বান্দরবান ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনায় বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এসোসিয়েশন’র নিন্দা ও ক্ষোভ

স্টাফ রিপোর্টার / ৩১ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

২৭৪

‎বান্দরবান ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনায় বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এসোসিয়েশন’র নিন্দা ও ক্ষোভ
‎
‎বান্দরবান: বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়ন ও ৯ নং ওয়ার্ড জানালী পাড়াস্থ স্কুলের পশ্চিম পার্শ্বে রোহিঙ্গা ও সেটেলার বাঙালিদের যোগসাজশে জানালী পাড়ার ম্রো জনগোষ্ঠীর উপর ধারাবাহিক নৃশংস হামলার ঘটনায় বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এসোসিয়েশন (BMSA) গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে একটি বিবৃতি প্রদান করেছে।
‎
‎বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ১৭ জানুয়ারি ২০২৬ জানালী পাড়ায় সংঘটিত দুই দফা হামলায় ম্রো ও ত্রিপুরা আদিবাসী জনগোষ্ঠীর অন্তত ১০ জনের বেশি নিরীহ মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন-যা পাহাড়ি অঞ্চলে আদিবাসীদের নিরাপত্তাহীনতার ভয়াবহ চিত্র তুলে ধরে। দীর্ঘদিন ধরে জানালী পাড়ার ম্রো জনগোষ্ঠীর বাগানের ফসল ও গৃহপালিত পশু লুটপাটের অভিযোগ থাকার পরও সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় এই সহিংসতার পথ সুগম করেছে।
‎
‎বিবৃতিতে প্রশাসনের বিভ্রান্তিকর ভূমিকা অভিযোগ করে বলা হয়, সন্ধ্যার দিকে গ্রামবাসীদের থানায় ডেকে নিয়ে পরে ভুল নাম্বারে কল বলার ঘটনা প্রশাসনের দায়িত্বহীনতা ও রহস্যজনক আচরণকে স্পষ্ট করে। এর পরপরই দ্বিতীয় দফা হামলা সংঘটিত হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
‎
‎এই সময় নিমোক্ত দাবিসমূহ উল্লেখ করা হয়:
‎
‎১। আলীকদমে সংঘটিত হামলার ঘটনায় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করতে হবে।
‎২। হামলার সাথে জড়িত সকল রোহিঙ্গা ও সেটেলার সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
‎৩। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দায়িত্বহীনতার বিষয়টি তদন্তের আওতায় আনতে হবে।
‎৪। জানালী পাড়া ও আশপাশের আদিবাসী গ্রামগুলোতে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।
‎৫। পাহাড়ে আদিবাসীদের ভূমি ও জীবিকা সুরক্ষায় কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd