• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিওয়াইএফের ৭ম কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন, ১৫ সদস্যের নতুন কমিটি গঠন মহালছড়িতে ইউপিডিএফ সদস্যের বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার বিচার ও ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সমাবেশ সাজেকে শান্তিপূর্ণ অবরোধে হামলার প্রতিবাদ জানালেন ২১ হেডম্যান, কার্বারী ও জনপ্রতিনিধি চিকিৎসা নিতে যাওয়ার পথে লাদেন চাকমাকে সেনা ক্যাম্পে নিয়ে মারধরের অভিযোগ সাজেকবাসীর পাঁচ দফা দাবিকে সমর্থন পাঁচ সংগঠনের মাচলঙে বাড়ি তল্লাশির অভিযোগ, আটকের চেষ্টা এসএসসি পরীক্ষার্থী ঝর্ণা চাকমাকে কুমারী পাড়ায় ৬ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি, হয়রানির অভিযোগ রাঙামাটি-খাগড়াছড়িতে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের অবরোধ পালিত সাজেকবাসীর ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান সাজেক গণ অধিকার রক্ষা কমিটির

পার্বত্য চট্টগ্রামকে নিয়ে শাসকগোষ্ঠীর রাজনীতির সমালোচনা পিসিপি সভাপতির

স্টাফ রিপোর্টার / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

২৫৮

পার্বত্য চট্টগ্রামকে নিয়ে শাসকগোষ্ঠীর রাজনীতির সমালোচনা পিসিপি সভাপতির

পার্বত্য চট্টগ্রামকে নিয়ে যুগের পর যুগ শাসকগোষ্ঠী রাজনৈতিক খেলা খেলছে বলে অভিযোগ করেছেন পিসিপি সভাপতি অমল ত্রিপুরা। তিনি বলেন, সংঘাত ও হানাহানি জিইয়ে রেখে শাসকরা সবুজ পাহাড়কে রক্তাক্ত করে রেখেছে।

‎এক ফেসবুক পোস্টে অমল ত্রিপুরা বলেন, “আজ যারা নানান প্রতিশ্রুতি দিচ্ছেন, তারাই যদি ক্ষমতার গদিতে বসে, তাহলে আপনাকে–আমাকে নিয়েই আবার নতুন ষড়যন্ত্রে মেতে উঠবে। পার্বত্য চট্টগ্রামের বেলায় সব শাসকেরই একই বিষ।

‎তিনি পাহাড়ের জনগণকে শাসকগোষ্ঠীর ‘মিষ্টি কথায়’ বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তার ভাষায়, যারা দীর্ঘদিন ধরে পাহাড়ের মানুষের সুখে–দুঃখে পাশে থেকেছেন এবং ভূমি, নারীর সম্ভ্রম, আত্মসম্মান ও মর্যাদা রক্ষায় সংগ্রাম চালিয়ে যাচ্ছেন—তারাই পাহাড়ের প্রকৃত বন্ধু ও সন্তান।

‎পিসিপি সভাপতি আরও বলেন, পাহাড়ের সেই প্রকৃত বন্ধুদের আগলে রাখার দায়িত্ব পাহাড়ের আপামর জনগণের। কোনো উসকানিতে জাতির ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন বিনষ্ট না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীর কঠিন পরিস্থিতি মোকাবিলায় শাসক ও বিভেদপন্থীদের বিরুদ্ধে লড়াই করতে জাতিকে এক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd