ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কাউখালীতে জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক এক শিক্ষককে অপহরণ, পরে মুক্তি

স্টাফ রিপোর্টার
মে ৭, ২০২৬ ৪:১০ পূর্বাহ্ণ
Link Copied!

৫৯

কাউখালীতে জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক এক শিক্ষককে অপহরণ, পরে মুক্তি

রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মিদিঙাছড়ি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপায়ন চাকমা (৪০) জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রায় এক ঘন্টা আটকে রেখে মানসিক হয়রানির পর সন্ত্রাসীরা তাকে ছেড়ে দেয়।

আজ বৃহস্পতিবার (৭ মে ২০২৬) ভোরের দিকে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরের দিকে (আনুমানিক রাত ৩টা) বিপ্লব ও সূর্য্যের নেতৃত্বে সন্তু গ্রুপের একদল সশস্ত্র সন্ত্রাসী মিদিঙাছড়ি উচ্চ বিদ্যালয়ের হোস্টেলে প্রবেশ করে অস্ত্রের মুখে দীপায়ন চাকমাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে কাউখালী ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌচালা বিল এলাকায় নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার (৫ মে) রাতে সন্তু গ্রুপের উক্ত সন্ত্রাসী দলটি সেনা-ডিজিএফআইয়ের সহযোগিতায় চৌচাল বিল গ্রামে এসে অবস্থান করছে।

সেখানে নেওয়ার পর সন্ত্রাসীরা শিক্ষক দীপায়ন চাকমাকে ভয়ভীতি প্রদর্শন করে মানসিক হয়রানি করে বলে অভিযোগ উঠেছে। এ সময় সন্ত্রাসীরা তার কাছ থেকে মিদিঙাছড়ি উচ্চ বিদ্যালয়টি ইউপিডিএফ প্রতিষ্ঠা করেছে কি-না জিজ্ঞাসা করে। এ অবস্থায় প্রায় এক ঘণ্টা আটকে রেখে আরও বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করার পর সন্ত্রাসীরা তাকে ছেড়ে দেয় বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, এর আগে ২০২৪ সালেও দীপায়ন চাকমা জেএসএসের স্থানীয় নেতা সুভাষ চাকমার নেতৃত্বে অপহরণের শিকার হয়েছিলেন।

উল্লেখ্য, মিদিঙাছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা পালাক্রমে বিদ্যালয়ের হোস্টেলে অবস্থান করে ছাত্রছাত্রীদের পড়ালেখা ও সার্বিক তত্ত্বাবধান করে থাকেন। এ ঘটনার পর এলাকায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।