ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাজেক উদয়পুর বাজারে সন্তু লারমা গ্রুপের একচেটিয়া আধিপত্য: উচ্ছেদ ও আতঙ্কে জুম্ম ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার
মে ৯, ২০২৬ ৮:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

১৫৯

সাজেক উদয়পুর বাজারে সন্তু লারমা গ্রুপের একচেটিয়া আধিপত্য: উচ্ছেদ ও আতঙ্কে জুম্ম ব্যবসায়ীরা

‎রাঙামাটির সাজেকের উদয়পুর বাজারে জুম্ম ব্যবসায়ীদের ওপর জেএসএস (সন্তু লারমা) গ্রুপের একচেটিয়া নিয়ন্ত্রণ ও নিপীড়নের অভিযোগ উঠেছে। সম্প্রতি অশোক কুমার চাকমা ও বিমলা রঞ্জন চাকমা নামে দুই ব্যবসায়ীকে বাজার থেকে উচ্ছেদ করার পর এই তালিকায় যুক্ত হয়েছে আরও অন্তত ২৬ জন ব্যবসায়ীর নাম, যাদেরকে সেখানে ব্যবসা করতে বাধা দেওয়া হচ্ছে।

‎উচ্ছেদ ও বাধার মুখে থাকা ব্যবসায়ীদের তালিকা
‎অনুসন্ধানে জানা গেছে, সন্তু লারমা গ্রুপের বাধার কারণে উদয়পুর বাজারে পৈত্রিক ভিটা বা দীর্ঘদিনের ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে দিতে বাধ্য হয়েছেন অনেকেই।
‎তারা হলেন:
‎১. নির্বান্তু চাকমা (উলুছড়া), ২. বিমল বিকাশ (বর্ষা বাব) (উজোবাজার), ৩. মুনিপ্রিয় চাকমা (সুরুংনালা),৪. সনাময় চাকমান(সুরুংনালা), ৫. বাবু চাকমা** (গঙ্গারাম মুখ)।
‎ ৬. চিক্কালা চাকমা (উজো বাজার), ৭. মিল্টন চাকমা (সুরুংনালা), ৮. সনা চাকমান(পূর্বপাড়া বাঘাইহাট),৯. জ্যোতিময় বিড়ি মাষ্টার(পূর্বপাড়া বাঘাইহাট), ১০. পাত্তরমুণি চাকমা(বালুঘাট)।
‎১১. রুপম চাকমা (ডাক্তার) (উজোবাজার), ১২. পিপিল চাকমা (তুলাবান), ১৩. রঙ্গচান চাকমা(করেঙ্গাতুলী), ১৪. অমর শান্তি চাকমা (সুরুংনালা), ১৫. রিপন চাকমা (উজোবাজার)।
‎ ১৬. জীবন চাকমা (উজোবাজার), ১৭. বিসুক্কো চাকমা (উজোবাজার), ১৮. জ্যোতি ময় চাকমান(সুরুংনালা), ১৯. কৃপা রাণী চাকমা (কিওংঘাট, বাঘাইহাট), ২০. জ্ঞানপুর্ণ চাকমা (বাইবাছড়া বাঘাইহাট)।
‎২১. শ্যামল মারমা (দীঘিনালা), ২২. বেঙা মা (নাঙ্গলমারা), ২৩. রসিনা চাকমা** (নন্দরাম), ২৪. বিজয় চাকমা (বিজেহালা) (রামছড়া), ২৫. বরপেদা চাকমা** (উজোবাজার), ২৬. সন্তূময় চাকমা (গঙ্গারাম মুখ)।
‎এছাড়াও তালিকায় নাম না জানা আরও অনেক ব্যবসায়ী রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

‎ব্যবসায়ীদের আর্তনাদ ও প্রশ্ন
‎ক্ষতিগ্রস্ত জুম্ম ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন—
‎”আমাদের অপরাধ কী? আমরা কী দোষ করেছি যে আমাদের পৈত্রিক ভূমিতে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না? উদয়পুর বাজার কি বাংলাদেশের অংশ নয়? এখানে কি দেশের আইন চলে না? কেন সেখানে একটি নির্দিষ্ট গ্রুপের একচেটিয়া রাজত্ব চলবে?”

‎আইন-শৃঙ্খলার প্রশ্ন,সাজেক ও বাঘাইছড়ির সীমান্তবর্তী উদয়পুর বাজারের মতো একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে সশস্ত্র বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ ব্যবসায়ীদের উচ্ছেদ করার ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনের নাকের ডগায় কীভাবে একটি সংগঠন এভাবে উচ্ছেদ প্রক্রিয়া চালাচ্ছে, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

‎ভুক্তভোগী ব্যবসায়ীরা তাদের স্বাভাবিক কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।