• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ভয়ভীতিহীন নিরাপদ শৈশব নিশ্চিতের দাবিতে সাজেকে শিশু-কিশোরদের র‌্যালি লক্ষীছড়ির হুদুকছড়িতে এক গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি পিসিপির ২২তম কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে ৬ বিষয়ে রেজ্যুলেশন, ১০ নতুন দাবি ও ৩ দফা কর্মসূচি ঘোষণা গুইমারায় ইউডব্লিউডিএফ-এর ২য় কাউন্সিল উপলক্ষে পোস্টারিং বিশ্ব শিশু দিবসে কাউখালীতে শিশু র‌্যালি : নিরাপদ ও উদ্বেগহীন শৈশব নিশ্চিত করার দাবি বিশ্ব শিশু দিবসে ‘নিরাপদ ও শঙ্কামুক্ত শৈশব নিশ্চিতের’ দাবিতে রামগড়ে শিশু র‌্যালি সাজেকে জেএসএস সশস্ত্র সদস্যদের কম্বল দিল সেনাবাহিনী বাংলাদেশ আদিবাসী ফোরামের সন্তু লারমাকে সভাপতি পদ থেকে অপসারণ ও ৬ষ্ঠ জাতীয় সম্মেলনে বর্জনের আহ্বান ঘূর্ণিঝড় ‘আকভান’র গতিবেগ কত, বাংলাদেশ থেকে কতদূরে, জানাল অধিদপ্তর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, অতি ভারী বৃষ্টির শঙ্কা

টানা বর্ষণের পূর্বাভাস, ১৪ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

অনলাইন ডেস্ক / ৬০ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

৩৬১

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে শুক্রবার (১০ জুলাই) দেশের ১৪ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কার কথা জানিয়ে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুলের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪–৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে।

এতে আরও বলা হয়- ভারী বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে অস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

অন্যদিকে, আজ শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পৃথক এক পূর্বাভাসে জানানো হয়েছে, রাজধানী ঢাকাসহ ১৪ জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই বৈরী আবহাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে উল্লিখিত এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd